কম খান্দানই আছে, যা তার হামলা থেকে নিরাপদে আছে। ইউরোপের রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের আবরণে ইসলামী এশিয়ায় স্মরণকালের সবচেয়ে মারাত্মক এই ইরতিদাদী ফেতনার অনুপ্রবেশ ঘটেছে। ইসলামের পরিভাষায় ইরতিদাদের অর্থ কি? এক ধর্মের স্থানে অন্য ধর্ম, এক বিশ্বাসের স্থানে অন্য বিশ্বীস গ্রহণ করা । রাসূল সা. যে শিক্ষা নিয়ে আগমন করেছিলেন, যা কিছু তাঁর থেকে অকাট্য সত্যরূপে বর্ণনা- পরস্পরায় আমাদের পর্যন্ত পৌঁছেছে এবং যা কিছু ইসলামে নিশ্চিতরূপে প্রমাণিত তাকে অস্বীকার করা । আর একজন মুরতাদ কি অবস্থান গ্রহণ করে? রিসালাতে মুহাম্মাদী সা. কে অস্বীকার করে ইহুদী, থৃস্টান বা হিন্দু ধর্ম গ্রহণের কিংবা নাস্তিকতার পথ অবলম্বন করে এবং এশী প্রত্যাদেশ, রিসালাত ও নবুওয়াত এবং পুনরূথান ও আখেরাতের বিশ্বাসকে প্রত্যাখ্যান করে । ইরতিদাদের এই অর্থই পুরাতন যুগে এবং পুরাতন সমাজে প্রচলিত ছিল। যে ব্যক্তি নিজ ধর্ম পরিত্যাগ করে খৃস্টধর্ম গ্রহণ করত, সে গীর্জায় যাওয়া-আসা করত, যে অগ্নিপূজারী হত সে অগ্নিমণ্(পে যেত, যে হিন্দু মাযহাব গ্রহণ করত সে দেব মন্দিরে যেত। স্পষ্টভাবেই তার ধর্মত্যাগের বিষয়টা বুঝা যেত। দূর থেকেই মানুষ তাকে মুরতাদ বলে চিনত। তার প্রতি অঙ্গুলি নির্দেশ করা হত। মুসলমান তার থেকে সকল আশা-ভরসা পরিত্যাগ করত। তার ধর্মত্যাগের বিষয়টা কারো কাছেই গোপন থাকত না। ইউরোপের পাচারকৃত দর্শন কিন্ত ইউরোপ থেকে ইসলামী এশিয়ায় যে ইরতিদাদের অনুপ্রবেশ ঘটেছে, তা এক দর্শনের আকারে আমাদের কাছে পৌঁছেছে । ইসলামের মৌলিক বিষয়াবলী অস্বীকারই এ দর্শনের মূল বক্তব্য । যে মহাশক্তি এই বিশ্বজগতকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, বিশ্বজগতের প্রতিটি নড়াচড়া, উত্থান-পতন, ঘটনা-দুর্ঘটনা যাঁর নিয়ন্ত্রণে, যে মহাশক্তি এই বিশ্বজগতের সষ্টা, একমাত্র যাঁর হুকুমে এই বিশ্বজগতে চলে সেই ন. তু. ফর্মা- ২ ভড//.8110700109.0017)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।