যখনই ইরতিদাদের কোন ঘটনা ঘটেছে তার দু'টি প্রতিক্রিয়া অবশ্যই দেখা দিয়েছে। এক. মুসলমানদের পক্ষ থেকে মারাত্মক বিদ্বেষ ও অনীহা । দুই. ইসলামী সমাজের সাথে সম্পর্কচ্ছেদ । অর্থাৎ অতীতে যে কোন ব্যক্তিই ইসলাম ত্যাগ করেছে সে মুসলমানদের মারাত্মক রোষ ও বিদ্বেষের লক্ষ্যে পরিণত হয়েছে এবং আপনা-আপনি ইসলামী সমাজ থেকে সে বিচ্যুত হয়ে গেছে। শুধু ইসলাম ত্যাগ করার কারণে তার ও তার আত্মীয়-স্বজনদের মাঝের সমস্ত বন্ধন, সমস্ত সম্পর্ক ঘুচে গেছে। মুরতাদ হওয়ার মতলবই হল, সে এক নতুন সমাজে, এক নতুন দুনিয়াতে প্রবেশ করল। মুরতাদের খান্দান তাকে সম্পূর্ণ বয়কট করে দিত। উত্তরাধিকার, লেনদেন, বিয়ে-শাদী কিছুই তার সাথে চলত না। ইরতিদাদের কোন ঢেউ যদি কখনো উঠত, ধর্মীয় অঙ্গন উত্তপ্ত হয়ে উঠত। মুসলমানদের মাঝে তার প্রতিবিধানের চেতনা এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত হত। যেই ইসলামী রাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটত সেখানকার ওলামায়ে কেরাম, মুবাল্লিগীন এবং সাহিত্যিক ও সাংবাদিকগণ অত্যন্ত বলিষ্ঠভাবে তার বিরোধিতায় একাত্ম হয়ে যেতেন। তার কারণ ও গৃঢু রহস্য খুজে বের করতেন এবং ইসলামের সৌন্দর্য ও শ্রেষ্ঠতু তুলে ধরতেন। মুসলিম সমাজের চেহারাই পাল্টে যেত, যেন এক মহাবিপর্যয় তাদেরকে বিধ্বস্ত করে দিয়েছে। নতুন শক্রর আক্রমণ প্রতিহত করতে সাজগোজ রব পড়ে যেত। যুবক-বৃদ্ধ, নারী-শিশু নির্বিশেষে সকলের এক কাজ, এক ফিকির কিভাবে একে মোকাবেলা করা যায়। ইরতিদাদের ঘটনা প্রতিবিধানে ইসলামী সমাজের এই অবস্থা ছিল আবশ্যক। অথচ এই ধরনের ঘটনা না কোথাও বেশি ঘটত, না জনজীবনে এর গভীর কোন প্রভাব ছিল। কিন্তু কিছুদিন হল, ইসলামী দুনিয়ার সামনে এমন এক ইরতিদাদের অভ্যুদয় ঘটেছে, যার বিষক্রিয়া ইসলামী বিশ্বের এক প্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। যা শক্তি ও দাপট, ব্যাপকতা ও গভীরতার দিক থেকে এ যাবকালের সমস্ত ইরতিদাদী আন্দোলনকে ছাড়িয়ে গেছে। এমন কোন রাষ্ট্র নেই, যা এর হামলা থেকে আত্মরক্ষা করতে পেরেছে; বরং খুব ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।