Bengali Books Collection — Notun Toofaan o tar Protirodh
/ ৩৪
📝 লেখা 📖 পিডিএফ

৯৩ ১1৫৯, ১০০) এ 03891 2০) ৩১ 4৩৩] ২১ রত নতুন ইরতিদাদ ইরতিদাদ অর্থ ধর্মত্যাগ করা । ইসলাম ধর্ম যে ত্যাগ করে তাকে মুরতাদ বলে। ইসলামের ইতিহাসে ইরতিদাদের ঘটনা একাধিকবার সংঘটিত হয়েছে। সবচেয়ে বড় এবং মারাত্মক ইরতিদাদের ঘটনা ছিল যা হযরত রাসূলে আকরাম সা. এর ইন্তিকালের অব্যবহিত পরই আরবের সীমান্তবর্তী গোত্রগুলোতে দেখা দিয়েছিল। তখন হযরত সিদ্দীকে আকবর রা. তাঁর ইস্পাতদৃঢ় প্রতিজ্ঞা ও নজীরবিহীন ঈমানের বদৌলতে তা অংকুরেই বিনাশ করেছিলেন । দ্বিতীয় বৃহত্তম ইরতিদাদের ঘটনা ছিল খুস্টধর্ম গ্রহণের ঘটনা। “স্পেন” থেকে বহিষ্কৃত মুসলমানদের মাঝে তা মহামারীর আকারে ছড়িয়ে পড়েছিল। আশেপাশের পশ্চিমা খৃস্টান শাসনাধীন রাষ্ট্রগুলোও এর প্রভাবমুক্ত ছিল না। খৃস্টান পান্রী ও মিশনারীগুলো তখন সেখানে এ উদ্দেশ্যে ব্যাপক মিশনারী তৎপরতা চালিয়ে ছিল। উল্লেখযোগ্য এ ঘটনাদ্য় ছাড়া ইরতিদাদের বিচ্ছিন্ন দু'একটা ঘটনাও আছে। যেমন, হিন্দুস্তানের বিচার-বুদ্ধিহীন কোন সংকীর্ণচেতা ব্যক্তি ইসলাম ত্যাগ করে অন্য কোন ধর্ম গ্রহণ করল । কিন্তু তা এত বিরল যে, ধর্তব্যে আসে না। প্রকৃতপক্ষে যদি বদনসীব স্পেনীয়দের খৃস্টধর্ম গ্রহণকে ইরতিদাদ বলা হয় তবে তা বাদে মুসলমানদের ইতিহাস ব্যাপক কোন ইরতিদাদের ঘটনার সাথে পরিচিত নয়। এতিহাসিকগণ এ সত্য অক্রেশে স্বীকার করেছেন । ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।