Bengali Books Collection — Notun Toofaan o tar Protirodh
/ ৩৪
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ব কথা আমি ৪১০১৯5১) (নতুন ইরতিদাদ) এবং ৪১৪-৯৪৯০১ (নতুন দাওয়াত) একটি ধারাবাহিক লেখা তৈরী করেছিলাম। লেখাটি দামেশকের জনপ্রিয় ইসলামী ম্যাগাজিন মাসিক “আল-মুসলিমুন” এর দু'সংখ্যায় প্রকাশিত হয়েছিল। “আল-ফুরকান' সম্পাদক স্নেহাস্পদ মৌলভী আতীকুর রহমান সাহেব আরবী থেকে লেখাটির বড় সুন্দর অনুবাদ করেন এবং আল-ফুরকানের ১৯৫৭ সালের ফেব্রুয়ারী-মার্চ সংখ্যায় প্রকাশিত হয়। যেহেতু লেখাটিতে বর্তমান সমাজের চিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে এবং এতে একটি বড় আশঙ্কাকে চিহিত করা হয়েছে যা অনুভূতিসম্পন্ন ও বিবেকবান অধিকাংশ মুসলমানই গভীরভাবে উপলব্ধি করেছিল; তাই তা দারুণভাবে জনপ্রিয়তা অর্জন করে এবং বিভিন্ন সংবাদপত্র ও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। আমি এ লেখাটি পুনর্বার কিছু সংস্কার ও সংশোধন করে পাঠকের খেদমতে পেশ করার সৌভাগ্য অর্জন করেছি। এ লেখার বিষয়বস্ততে প্রভাবিত হয়ে এবং এর নির্দেশনার সাথে একমত হয়ে লাখনৌর নিবেদিতপ্রাণ কিছু বন্ধু-বান্ধব মজলিসে তাহকীকাত ও নশরিয়াতে ইসলাম নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে। এর উদ্দেশ্য ছিল আমার লেখাতে যে দাওয়াত ও দিক নির্দেশনা প্রদান করা হয়েছে সে মতে মর্মস্পর্শী ও প্রভাব সৃষ্টিকারী দাওয়াতী সাহিত্য- সাময়িকী, বই-পুস্তক ও পত্র-পত্রিকা প্রকাশ করা। এ সংস্থা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য তাই যা আমি আমার লেখাতে পেশ করেছি। এ পুস্তিকার শেষে এ সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য ও ইশতেহার সংযোজন করা হয়েছিল ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।