নতুন তুফান ও তার প্রতিরোধ - ৩২ “অধিকাংশ” শব্দ আমি নাও বলি কিন্তু একথা অবশ্যই বলব, তাদের মধ্যে “এমন' লোক অনেক আছে যাদের নিকট ইসলাম একটি আকীদা, একটি জীবনব্যবস্থা- এই ঈমানও নেই। মুসলমান জনসাধারণ- যাদের মধ্যে কল্যাণ ও মঙ্গলের সমস্ত উপকরণ মওজুদ আছে এবং তারা স্বীয় বিশ্বাস ও স্বভাব হিসেবে মানবতার শ্রেষ্ঠ জামাত- এতদসত্ত্বেও এই শ্রেণীর জ্ঞানের শ্রেষ্ঠত্ব ও চিন্তাধারার উৎকর্ষের কারণে তাদের অধীন ও অনুগত । যদি এই অবস্থা বরাবর চলতে থাকে তাহলে ধর্মহীনতা ও ফাসাদ তাদের মধ্যেও বিস্তার লাভ করবে। গ্রাম্য সরলপ্রাণ মুসলমানরাও এর লুষ্ঠন থেকে নাজাত পাবে না এবং ক্ষেত-খামার ও কারখানার শ্রমিকদের ঈমানও এই ধ্বংসকর ভাইরাসে আক্রান্ত হবে। আজ ইউরোপে এগুলোই হচ্ছে। এভাবেই, এ গতিতেই হচ্ছে। যদি এ অবস্থার গতি ও রোখ পরিবর্তিত থাকে এবং মহাপরাক্রান্ত আল্লাহর রহমত এর মাঝে প্রতিবন্ধক না হয় তবে উপমহাদেশের মাটিতেও এসব কিছুই হতে চলেছে । এক্ষুণি কাজের প্রয়োজন এ দায়িত্ব আদায়ে একদিনও বিলম্ব করার সময় নেই। মুসলিম বিশ্ব ইরতিদাদের মারাত্মক বিভীষিকার মুখোমুখি । এমন বিভীষিকা সমাজের উপর স্তরে যার বিস্তার ঘটেছে। এ বিভীষিকা এসব আকায়েদ, নেযামে আখলাক এবং মহা নেয়ামতের বিরুদ্ধে বিদ্রোহ, যা হযরত রাসূলে কারীম সা. -এর মীরাস, ইসলামী দুনিয়ার একমাত্র পুঁজি যা প্রজন্য পরম্পরায় আমাদের কাছে পৌঁছেছে । এর জন্য ইসলামের জানবাজরা পাহাড়সম দুঃখ-মসীবত বরদাশত করেছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। যদি এই পুঁজি নষ্ট হয়ে যায়, তবে মুসলিম বিশ্বও হারিয়ে যাবে । আমরা কি এই সত্য উপলব্ধি করার চেষ্টা করব? সময়ের এই নাযুকতা কি আমাদের হৃদয়ে কোন আবেদন সৃষ্টি করবে? সমাপ্ত ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।