Bengali Books Collection — Notun Toofaan o tar Protirodh
/ ৩৪
📝 লেখা 📖 পিডিএফ

খোলাখুলি ইসলামের দুশমনীতে অবতীর্ণ হয়েছিল৷ যেন সে এই প্রতিজ্ঞা নিয়েছিল, যে ইসলামী সমাজ দীর্ঘ চারশত বছর হুকুমতের ছায়াতলে লালিত হয়েছে তাকে পুনরায় জাহেলিয়াতের নমুনায় সাজানো হবে। ঠিক এমনি যুগ সন্ধিক্ষণে হক ও হক্কানিয়্যাতের প্রদীপ্ত মশাল নিয়ে সত্যের সূর্যরূপে আবির্ভূত হয়েছিলেন মুজাদ্দিদে আলফেসানী র.। তাঁর ইখলাস, বুদ্ধিমত্তা এবং তাঁর ও তার সাথীদের কুরবানীর বদৌলতে দীনে এলাহী প্রত্যাখ্যাত হয়, ইসলাম তার প্রকৃত রূপ সুষমা ফিরে পায় এবং পূর্বের তুলনায় মজবুত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়। এ কারণেই আকবরের পর মোঘল সিংহাসনে ক্রমাগত শাসকবৃন্দের প্রত্যেকেই পূর্বের শাসকের তুলনায় ভাল ছিলেন। এমনকি আওরঙ্গজেব আলমগীরের মত শাসকের জন্ম হয়। আওরঙ্গজৈব আলমগীরের আলোচনা ইসলাম ও সংস্কার ইতিহাসের একটি স্বতন্ত্র অধ্যায় । আর একথা তো স্বতঃসিদ্ধ যে, ইতিহাসের সৃষ্টি সেই এঁতিহাসিক বিপ্রবের অন্ধকারাচ্ছন্ন দুনিয়ায় ইসলামের পুনজীবন দানকারী শক্তি শুধু এই দাওয়াত, এই হেকমত এবং এই ইখলাস। নাযুক অবস্থা এ অবস্থাকে আমাদের হিম্মত ও দৃঢ়তা, হেকমত ও বুদ্ধিমত্তার দ্বারা মোকাবেলা করতে হবে । ইসলামী দুনিয়ার উপর আজ এক মারাত্মক সাংস্কৃতিক ও ধর্মীয় ইরতিদাদের মুসিবত এসেছে। ইসলামের জন্য যাদের হৃদয়ে সামান্যতম টানও আছে এই মুসিবত তাদের চিন্তা-গবেষণার ও আলোচনার একমাত্র বিষয় হওয়া চাই। আজ প্রতিটি মুসলিম রাষ্ট্রের আধুনিক শিক্ষিত শ্রেণীর এক বিরাট অংশের অবস্থা অত্যন্ত হৃদয়বিদারক । ঈমান ও আকীদার লাগাম থেকে তাদের হাত আলগা হয়ে গেছে। মানবীয় গুণাবলীর সমস্ত বন্ধন তারা ছুড়ে ফেলেছে। তাদের চিন্তা-চেতনা সম্পূর্ণ বস্ততান্ত্রিক হয়ে গেছে। রাজনীতিতে তারা ধর্মহীনতাকে প্রশ্রয় দিচ্ছে। যদি ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।