এ দু" গ্রুপ হিংসা-বিদ্বেষের এক নতুন দুয়ার উন্মোচন করা ছাড়া আর কিছু করে না। মানুষের স্বভাব হল মানুষ যদি দুনিয়ার লোভী হয় তবে এ ব্যাপারে সে কোন তন্বাবধায়ককে বরদাশত করে না। যদি ক্ষমতা ও নেতৃতৃ তার মাকসাদ হয়, তবে এ ময়দানে তার প্রতিদ্বন্দীকে সে দু'চোখে দেখতে পারে না। আর যদি সে প্রবৃত্তিপূজারী ও দুনিয়ার আরাম-আয়েশের প্রত্যাশী হয় তবে এটা অসম্ভব যে, সে দুনিয়ার ভোগবিলাসে অন্য কাউকে তার অংশীদার বানাবে এবং ভোগ অধিকার দেবে। আজ ইসলামী দুনিয়ার বেদনার একমাত্র অবসানকারী হল এ জামাত, যারা হবে প্রবৃত্তিপূজার উর্ধ্বে নিঃস্বার্থ ধর্মপ্রচারক। তাদের উদ্দেশ্য হল সম্পদ হাসিল করা কিংবা নিজের বা পার্টির জন্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা- সন্দেহ উদ্রেককারী এমন সমস্ত পদক্ষেপ থেকে যারা হবে সম্পূর্ণ মুক্ত। যারা দীন বঞ্চিত শ্রেণীর মাঝে মেলামেশার মাধ্যমে, পত্রাদি ও আলোচনার মাধ্যমে, দাওয়াতী সফরের মাধ্যমে, আবেদনশীল ইসলামী রীতিনীতির প্রচলন ঘটিয়ে, ব্যক্তিগত বন্ধুতৃ স্থাপন করে, মননশীল ও সুন্দর আখলাকের মাধ্যমে, অমুখাপেক্ষিতা, দুনিয়ার প্রতি নিলেভি মানসিকতা ও পয়গাম্বরসূলভ ব্যবহার দ্বারা তাদের সমস্ত সংশয়-সন্দেহ ও জটিলতা দূর করে দেবে, যা পশ্চিমা জীবনধারা ও দর্শনের প্রভাবে কিংবা দীনদার শ্রেণীর গাফলতির ফলে জন্ম নিয়েছিল কিংবা বুদ্ধিমত্তা, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং ইসলাম ও ইসলামের নির্মল পরিবেশের সাথে দূরত্্ই যার একমাত্র কারণ । এ পদ্ধতিতে মেহনতকারীর সফলতা এটাই এ জামাত, যাদের দ্বারা প্রত্যেক যুগে ইসলামের খেদমত হয়ে এসেছে। উমাইয়া শাসনের গতিধারা পাল্টে দেয়ার এবং হযরত ওমর ইবনে আব্দুল আযীয র. কে খেলাফতের মসনদে বসানোর পিছনে কার্যকরী ভূমিকা এ জামাতেরই ছিল, যাদের প্রতিনিধিত্ব করেছেন যুগশ্রেষ্ঠ বুযুর্গ হযরত রাজা ইবনে হায়াত র.। হিন্দুস্তানের মোঘল আমলেও এ ধরনের সংস্কার কাজ এ জামাতেরই পরিশ্রমের ফসল । ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।