নতুন তুফান ও তার প্রতিরোধ - ২৮ এখন পর্যন্ত আমাদের সমস্ত চেষ্টা, আমাদের সমস্ত যোগ্যতা, সমস্ত উপায়-উপকরণ এবং সময় রাজনৈতিক আন্দোলনের লক্ষ্যেই পরিচালিত হয়। আন্দোলন ও নির্বাচন প্রাক্কালে আমরা মনে করি, আমাদের মাঝে পূর্ণ ঈমান আছে এবং জাতীয় নেতৃবর্গ যোরা নিঃসন্দেহে শিক্ষিত শ্রেণী থেকেই হয়ে থাকে) তারাও পূর্ণ মুসলমান। ইসলামের মাহাত্য ও মর্যাদা বৃদ্ধির চেতনায় তারা উদ্দীপ্ত, ইসলামের অনুশাসন দণুবিধি বাস্তবায়নে উৎসাহী, অথচ বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। সামগ্রিকভাবে আজ তাদের মাঝে ঈমানী দুর্বলতা ও আখলাকী ক্রটিতে ছেয়ে আছে। কিন্তু এ ব্যাপারে আমরা কোন খোঁজ খবর করি না. জনসাধারণের মাঝেও কোন সচেতনতা নেই। পাশ্চাত্যমুখী জীবনধারার প্রভাবে তাদের বেশিরভাগই এমন যাদের থেকে সত্যিকার ইসলামের আকীদা-বিশ্বাস হারিয়ে গেছে বরং তাদের অনেকে তো খোলাখুলি ইসলামের বিশ্বাসের বিরুদ্ধেই বিদ্রোহ করে এবং পাশ্চাত্য জীবনধারাকে হৃদয় দিয়ে ভালবাসে । তার প্রচার-প্রসারের চিন্তায় সর্বদাই বিভোর হয়ে থাকে। এই হল সেই শ্রেণীর অধিকাংশের ধ্যান-ধারণা । এরপর কাজের ময়দানে কেউ দ্রুততার পক্ষপাতী, কেউ আবার “ধীরে চল” নীতির প্রবক্তা । কেউ চায় শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে এই ধর্মহীনতাকে সমাজে চাপিয়ে দিতে । আবার কেউ চিত্তাকর্ষক, দৃষ্টিনন্দন লেবেল লাগিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু তাদের সবার উদ্দেশ্য এক, গন্তব্যস্থল অভিন্ন । ধর্মপ্রিয় শ্রেণীর মাঝে দুই গ্রুপ আমাদের ধর্মীয় শ্রেণী অবশ্য তাদেরকে ধর্মীয় শ্রেণী” যদি বলা বৈধ হয়- বৈধতার কথা আসে, কারণ খৃস্ট সমাজের মত ইসলামে কোন পোপ শ্রেণী নেই, চিন্তাগত অবস্থানের হিসেবে দু'গ্রুপে বিভক্ত। এক গ্রুপ ইউরোপীয় দর্শনের মুখরোচক শ্রোগানের ফাঁদে আবদ্ধ আমাদের আধুনিক শিক্ষিত ও নেতৃস্থানীয় শ্রেণীর প্রতি বিদ্বেষ পোষণ ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।