Bengali Books Collection — Notun Toofaan o tar Protirodh
/ ৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নতুন তুফান ও তার প্রতিরোধ - ২৭ দাওয়াতের জন্য নতুন গবেষণা প্রতিষ্ঠানের প্রয়োজন সাথে সাথে আজ ইসলামী দুনিয়ার জন্য এমন গবেষণা প্রতিষ্ঠানের প্রয়োজন যা নতুন ইসলামী সভ্যতার জন্ম দেবে, যে সভ্যতা আমাদের শিক্ষিত শ্রেণীকে ইউরোপীয় জীবনধারার নাগপাশ থেকে ছিনিয়ে পুনরায় ইসলামের দিকে, সার্বজনীন ইসলামী আদর্শের দিকে ফিরিয়ে আনবে । তাদের কেউ তো বুঝে শুনে আসবে, কিন্তু অনেকেই সময়ের আবহাওয়ায় প্রভাবিত হয়ে আসবে । যে সভ্যতা যুবকদের চেতনায় নতুনভাবে ইসলামের বুনিয়াদকে প্রতিষ্ঠিত করবে, তাদের হৃদয় ও আত্মার খোরাক হবে। এ কাজের জন্য ইসলামী দুনিয়ার প্রান্তে প্রান্তে এমন দৃঢ়চেতা ব্যক্তিত্বের প্রয়োজন যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত এ লড়াইয়ের ময়দান থেকে পিছু হটবে না। আমি আমার ব্যাপারে স্পষ্ট করে বলতে চাই যে, আমি কম্মিনকালেও এ সকল লোকে দলভুক্ত নই যারা দীন ও রাজনীতির মাঝে বিভাজন সৃষ্টি করে। আর না তাদের দলভুক্ত, যারা পূর্বেকার সমস্ত ব্যাখ্যা-বিশ্লেষণ থেকে হটে গিয়ে ইসলামের এমন ব্যাখ্যা-বিশ্লেষণ করে, যার দ্বারা ইসলাম যে কোন সমাজব্যবস্থা এবং যে কোন অবস্থার সাথে চোই তা ইসলাম থেকে যত দূরে সরে গিয়ে হোক না কেন) ফিট হয়ে যায় এবং সব ধরনের সোসাইটিতে খাপ খায়। আমার তাদের সাথেও কোন, সম্পর্ক নেই, যারা রাজনীতিকে কুরআনে উল্লিখিত অভিশপ্ত বৃক্ষ ৮5791855104 ১১ এর মতলব মনে করে। আমি এ সমস্ত লোকদের প্রথম সারিতে, যারা মুসলিম জাতির মাঝে বিশুদ্ধ রাজনৈতিক চেতনা উজ্জীবিত করার প্রত্যাশী এবং প্রতিটি রাষ্ট্রের শাসন ক্ষমতায় যোগ্য নেতৃত্ব দেখার অভিলাষী। আমি তাদের দলভুক্ত, যাদের বিশ্বাস ইসলামী সমাজ ততক্ষণ পর্যন্ত কায়েম হতে পারে না, যে পর্যন্ত না ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা হয় এবং ইসলামী আইনই রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বুনিয়াদ হয়। আমি এর একজন একনিষ্ঠ দাঈ এবং যিন্দেগশীর আখেরী নিঃশ্বাস পর্যন্ত এর উপর অবিচল থাকব । ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।