নতুন তুফান ও তার প্রতিরোধ - ২৬ হাসিলের জন্য । ব্যাস! এছাড়া আর কোন সম্পর্ক নেই। এখনকার অবস্থা তো এর চেয়েও নাজুক । ধর্মবিবর্জিত মানসিকতা, অধর্মীয় চিন্তাধারা, বিজাতীয় সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতিগ্রীতি আমাদের আওয়াম ও গ্রাম্য জনগণ পর্যন্ত পৌঁছে গেছে। আজ মুসলমানদের মাথার উপর ব্যাপক ধর্মহীনতার নাঙা কৃপাণ ঝুলছে। আল্লাহ না করুন, সময়ের অগ্রসরমানতায় সেই অবস্থা না উপস্থিত হয়, যখন ইসলাম জীবনের কর্মমুখর ময়দান থেকে বেদখল হয়ে শুধু শোভা ও বিলাসিতার জিনিসে পরিণত হবে। ঈমানের দাওয়াত এ মুহূর্তে ইসলামী দুনিয়ায় প্রয়োজন এক নতুন ইসলামী দাওয়াতের ও মেহনতের। এ দাওয়াত ও মেহনতের শ্লোগান হবে- এসো, আবার নতুন করে ইসলামের উপর ঈমান আনি, তবে শুধু শ্লোগান যথেষ্ট নয়। এর জন্য প্রথমেই ভাবতে হবে, বুঝতে হবে কোন রাস্তায় ইসলামী দুনিয়ার বর্তমান শাসকগোষ্ঠী ও ক্ষমতাবান শ্রেণীর মন- মগজে পৌঁছা যাবে এবং তাদেরকে ইসলামে ফিরিয়ে আনা যাবে। নিঃস্বার্থ ও নিবেদিত প্রাণ দাঈ'র জরুরত আজ ইসলামী দুনিয়ার জন্য এমন কর্মোদ্যম জামাতের প্রয়োজন যারা এর জন্য হবে নিবেদিতপ্রাণ। জ্ঞান-বুদ্ধি, ধন-সম্পদ, যোগ্যতা, উপায়-উপকরণ সবকিছু এর জন্য উৎসর্গ করবে । ইজ্জত-সম্মান, পদ ও নেতৃত্বের প্রতি তাদের কোন মোহ থাকবে না। তারা হবে হিংসা- বিদ্বেষ ও সংকীর্ণ তা থেকে বহু উধ্রবে। অন্যের উপকারের চিন্তা করবে, নিজে উপকার গ্রহণ করবে না। শুধু দিবে, কিছু নেবে না। তাদের কর্মপন্থা হবে রাজনৈতিক কর্মপদ্ধতি থেকে ভিন্ন। তাদের দাওয়াত ও মেহনত হবে রাজনৈতিক আন্দোলনের যোর লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন) চেয়ে ভিন্ন বৈশিষ্ট্যমপ্তিত। ইখলাস হবে তাদের পুজি। প্রবৃত্তি পূজা, আত্মপছন্দ এবং সব ধরনের জাতীয়তাপ্রীতি থেকে তারা হবে সম্পূর্ণ পবিত্র । ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।