Bengali Books Collection — Notun Toofaan o tar Protirodh
/ ৩৪
📝 লেখা 📖 পিডিএফ

যেসব সংশয়-সন্দেহ ও ধুমুজাল তাদের মন-মস্তিষ্কে ছেয়ে আছে; মননশীল, সুন্দর ও প্রজ্ঞাপূর্ণ যুক্তি-তর্কের মাধ্যমে তা দূর করা এবং জাহেলী কৃষ্টি ও সভ্যতার ক্রটিসমূহ চিহিত করে অত্যন্ত হেকমতপূর্ণ পদ্ধতিতে তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা, যাতে তাদের চিন্তা- চেতনা এর দ্বারা প্রভাবিত হয় এবং দিল ও দেমাগে ইসলামগ্রীতি স্থান করে নেয় বরং আরেকজন পর্যন্ত ইসলাম পৌঁছানোর জযবা পয়দা হয়। পূর্ণ এক শতাব্দী হতে চলেছে ইউরোপ আমাদের যুবক ও শিক্ষিত শ্রেণীর মস্তিষ্ক বিকৃত করে আসছে। সংশয়-সন্দেহ, ধর্মহীনতা, নাস্তি চেতনায় । এতে ধর্মীয় সকল বিষয়ে তাদের ঈমান নড়বড়ে হয়ে পড়েছে বরং সেখানে স্থান করে নিয়েছে বস্ততান্ত্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক ধ্যান-ধারণা । পূর্ণ এক শতাব্দী ধরে আমরা এই গ্রনানি ও পরাজয়ের শিকার, কিন্তু আমাদের তা প্রতিরোধ করার কোন ফিকির হয়নি, আমরা তার কোন পরোয়া করিনি। আমাদের যে সময়ের দাবী অনুযায়ী পুরাতন জ্ঞানভাগ্ডারের সাথে নতুন অনেক জ্ঞানের, বিভিন্ন ধরনের জ্ঞানের সংযোজন করা একান্ত কর্তব্য ছিল; আমরা তা বুঝিনি । আমরা ইউরোপের এ সমস্ত দর্শনকে বুঝার এবং বুঝে তার যথাযথ তাত্ত্বিক পর্যালোচনা করে দক্ষ সার্জেনের মত তার পোস্টমর্টেম করার কোন প্রয়োজন অনুভব করিনি । আমাদের সমস্ত সময় ব্যয় হয়েছে মৌলিকত্ নেই এমন অনেক বিষয়ে । ফলে শতাব্দীর এ দ্বারপ্রান্তে এসে আমরা এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হলাম। আমাদের এক বিশাল জনগোষ্ঠীর ঈমান ও বিশ্বাস আজ নড়বড়ে, ঘৃণে ধরা । এমন এক প্রজন্ম আমাদের শাসন ক্ষমতায় আসছে যাদের না ইসলামের মৌলিক বিশ্বাসের উপর ঈমান আছে, না তাদের মধ্যে ইসলামপ্রীতি, ইসলামী চেতনাবোধ এবং সর্বক্ষেত্রে ইসলামের অনুশাসনকে প্রাধান্য দেয়ার উৎসাহ-উদ্দীপনা আছে, না তার মুসলমান সম্প্রদায়ের সাথে জাতিগতভাবে সেও গণনায় মুসলমান -এ সম্পর্ক ছাড়া অন্য কোন সম্পর্ক আছে। আর যদি কিছু সম্পর্ক থাকেও তা রাজনৈতিক ফায়দা ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।