নতুন তুফান ও তার প্রতিরোধ - ২৪ আবির্ভাব ঘটেছিল তখনও ওলামায়ে উম্মত ইলম ও প্রজ্ঞা, দলিল ও যুক্তির উম্মুক্ত কৃপাণ হস্তে রণসাজে ময়দানে সিনা টান করে দাঁড়িয়ে গিয়েছিলেন। তাদের কুরবানীর বদৌলতেই ইসলাম ভেঙ্গে পড়া অবস্থা থেকে প্রকৃত রূপ-সুষমা ফিরে পেয়েছিল এবং পূর্বের তুলনায় আরো সুদৃঢ় হয়ে সমাজে প্রতিষ্ঠা পেয়েছিল। তাই তো পরে বিরোধিতার প্রচণ্ড ঢেউ ধেয়ে এসেছিল বটে, কিন্তু মাথা ন্চি করে ফিরে গেছে। সয়লাবের বেগবান স্রোত এসেছিল, কিন্তু অকার্যকর হয়ে প্রত্যাবর্তন করেছে। প্রধান সমস্যা যে সমস্যা মুসলিম বিশ্বের দিকে তুফান বেগে ছুটে আসছে, যার লক্ষ্য আমাদের দীনী ও আখলাকী বরবাদী, তা আজ আমাদের জন্য কুফর ও ঈমানের সমস্যা । আমাদের সামনে দু*টি পথ খোলা আছে। (এক) যুদ্ধের প্রস্তুতি, (দুই) আত্মসমর্পণ । এখন প্রশ্ন হল, আমরা কোন পথ এখতিয়ার করব? ইসলামী দুনিয়ায় যুদ্ধক্ষেত্র তৈরী হচ্ছে যার একদিকে ইউরোপীয় দর্শন, ধর্মহীনতা, অন্যদিকে ইসলাম- আল্লাহর আখেরী পয়গাম । একদিকে বস্তবাদ, অন্যদিকে আসমানী শরীয়ত । আমি মনে করি, এটা ধর্ম ও ধর্মহীনতার চুড়ান্ত লড়াই। এরপর দুনিয়া এ দু'টোর কোন একটাকেই গ্রহণ করে নেবে । পবিব্রতম জিহাদ পড়েছে । আমাদের কিল্লায় নয় বরং আমাদের কলিজায় তা আঘাত করছে। আমি মনে করি, ধর্মহীনতা ও বন্তবাদের এ সয়লাবকে প্রতিরোধ করাই এখনকার জিহাদ, সময়ের সবচেয়ে বড় দাবী, বর্তমান যুগের সবচেয়ে বড় দীনী জরুরত। এ সময়ের সংস্কার ও বৈপ্লবিক কাজ হল উম্মতের যুবক ও শিক্ষিত শ্রেণীর মাঝে ইসলামের বুনিয়াদি বিষয় মৌলিক আকায়েদ ও ইসলামের শাশ্বত আদর্শের এবং রিসালাতে মুহাম্মাদীর প্রতি সেই বিশ্বাস ও বিশ্বস্ততা ফিরিয়ে আনা, যার বন্ধন তারা স্বেচ্ছায় আলগা করে ফেলেছে । আজকের সবচেয়ে বড় ইবাদত হল, ইসলাম সম্পর্কে ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।