নতুন তুফান ও তার প্রতিরোধ - ২৩ আখেরাতের উপর প্রাধান্য দেয়ার মানসিকতা, পার্থিব জীবনের প্রতি মোহ এবং ভোগবাদী চিন্তা-চেতনা । এর স্বাভাবিক পরিণতি হল, মানবীয় বৈশিষ্ট্যাবলী ও নৈতিকতার অবক্ষয়। ইসলাম কর্তৃক হারাম বিষয়কে হালকাভাবে গ্রহণ, অশ্রীলতার প্রসার, মদ্যপ সমাজের সৃষ্টি এবং ইসলামের ফরয ও আবশ্যকীয় বিষয় থেকে এমন বাধা-বন্ধনহীন স্বাধীনতা যেন এই শ্রেণীর কাজের সাথে ইসলামের কোন সম্পর্কই নেই কিংবা ইসলামী শরীয়ত অতীত কোন দাস্তান ও বিয়োগান্ত উপাখ্যান ছিল, আজ তা মানসুখ ও রহিত হয়ে গেছে। ইসলামী দুনিয়ার প্রান্তে প্রান্তে আজ এ ভোগবাদী মানসিকতা লালনকারী এক বিশাল জনগোষ্ঠীর উপস্থিতি আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্যজন্যক। মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় আশংকা এটা হল আজকের মুসলিম বিশ্বের সংক্ষিপ্ত চিত্র। এই চিত্রে যা কিছু ধরা পড়ে আমার কাছে তা জাহেলিয়াতের এমন এক আগ্রাসী প্লাবন মনে হয়, যা ইসলামের সমস্ত দৌলতকে ভাসিয়ে নিয়ে যাবে। মুসলিম বিশ্ব তার সমগ্র ইতিহাসে এমন সর্বগ্রাসী কোন প্রাবনের মুখোমুখি আর হয়নি । এর মত প্রচণ্ড প্লাবনেরও মুখোমুখি হয়নি, আবার এর মত বিশাল বিশ্বগ্রাসী প্লাবনেরও মুখোমুখি হয়নি। তাছাড়া এ প্লাবনের অন্য রকম বিশেষত আছে। সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কিন্ত এ ব্যাপারে কেউ সচেতন নয়। দু'একজন যাও বা আছে কিন্তু তাদের মধ্যে এমন কেউ নেই, যে তার সব কিছু ছেড়ে ছুড়ে সর্বশক্তি নিয়ে, সর্বস্ব দিয়ে এর প্রতিরোধে ঝাঁপিয়ে পড়বে। আমরা অতীতের দিকে তাকালে দেখি, তৎকালীন সময়ে যখন গ্রীক দর্শন ইসলামী সমাজে ধর্মহীনতা ও নাস্তিকতা বিস্তার করছিল তখনি তার প্রতিবিধানে এমন সব ব্যক্তিত্ব সর্বশক্তি নিয়ে তেজোদ্দীপ্ত হুংকার দিয়ে ও ব্যক্তিত্বের তেজস্বীতায় ইসলামী ইতিহাসের উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন। এমনিভাবে যখন বহুজাতিক ভারতে ভাববাদী ও বহু ঈশ্বরবাদী চক্রের ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।