জাহেলী যুগের ব্যাপারে এক মুসলমানের অবস্থান এরপর তো একজন মুমিনের এই অবস্থা হওয়া চাই যে, জাহেলিয়াতের আলোচনা যখনই ওঠে চাই তা অতীতের হোক কিংবা বর্তমানের হোক- যেন ঘৃণা ও অবজ্ঞার সাথে ওঠে এবং প্রতি মুহূর্তে মুখ থেকে ঘৃণা ও নিন্দামিশ্রিত আবেগ ঝরে পড়ে। আপনি কি কোন বন্দীকে দেখেছেন যে, সে মুক্তি পাওয়ার পর তার বন্দী জীবনের দুঃখ- ক্লেশকে স্মরণ করে তখন অথচ তার প্রতি কথায় বন্দী জীবনের প্রতি ভীতি ও অশ্রদ্ধা প্রকাশ করে না? জটিল ও ধ্বংসকর অসুস্থতা থেকে সুস্থতা লাভকারী যখন তার অসুস্থতার দিনগুলোর কথা স্মরণ করে, তখন অন্তর কি ব্যথিত না হয়ে থাকে? তার চেহারার রং কি পরিবর্তন হয় না? গভীর রাতে ভীতিকর কোন দুঃস্বপ্ন দেখা ব্যক্তি প্রভাতে তা স্মরণ করার সময় তা অসত্য ও অবান্তর হওয়াতে সে কি আল্লাহর শোকর আদায় করে না? অতএব, যদি বন্দী তার বন্দী জীবনের দুঃখ- ক্লেশকে আনন্দের সাথে স্মরণ না করে, জটিল রোগমুক্ত ব্যক্তির জন্য তার অসুস্থতার অসহায় মুহ্ত্গুলোর স্মরণ যদি সুখকর না হয় এবং ভীতিকর দুঃস্বপ্র দেখা ব্যক্তি তা শুধু স্বপ্র-এ জন্য যদি দিল থেকে স্বতঃস্ফৃর্ত শুকরিয়া আদায় করে থাকে, তবে জাহেলিয়াত তো তার তুলনায় অনেক বেশি ঘৃণিত ও ভীতিকর- তা সমস্ত অজ্ঞতা-মুর্খতা ও ভ্রষ্টতার উৎসধারা, তাতে দুনিয়া ও আখেরাতের জন্য আশংকাজনক ও ক্ষতিকর অসংখ্য জিনিস নিহিত আছে- তার আলোচনা মানুষের জন্য মারাত্মক অপছন্দের বিষয় হওয়া চাই এবং বর্বর যিন্দেগীর অবসান হয়েছে, আল্লাহ তাআলা গোমরাহীর অন্ধকার থেকে নাজাত দিয়েছেন । াডিরোরানিনিনারিচবানার ] _. ৮454521655৩ 9581 8৩ ক ৪০৫ ৬০ ১৫0 585৯3 ৫৫58 এ ১54552 . টি 838/506 সু এ]. ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।