Bengali Books Collection — Notun Toofaan o tar Protirodh
/ ৩৪
📝 লেখা 📖 পিডিএফ

চিরদিন নিরাপদে থাকতে পারে না। সাম্প্রদায়িকতার মন্দ দিকগুলো তুলে ধরা এবং তার প্রতিরোধ করা ইসলামী শরীয়তের এক গুরুতৃপূর্ণ অংশ। অসংখ্য আয়াত ও হাদীসে এ বিষয়ের ক্ষতিকর দিক বয়ান করা হয়েছে বরং ইসলামের সাথে সাম্প্রদায়িকতার দূরত্ব একটি স্বীকৃত বিষয়। যে ব্যক্তি ইসলামের মেজায বরং সাধারণ দীনী মেজাযের সাথে পরিচিত হবে, সে অতি সহজেই বুঝতে পারবে এই মেজায সাম্প্রদায়িকতার সাথে কোনভাবেই সঙ্গতিপূর্ণ নয়। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কেউ যদি উম্মুক্ত মনে ইতিহাস অধ্যয়ন করে তবে সে এই সত্যকে কখনোই পাশ কাটাতে পারবে না যে, জাতিগত বিভেদ ও মানবীয় গুণাবলীর ধ্বংস ও বিকৃতির পিছনে যে সকল বিষয় মৌলিকভাবে কাজ করে তন্মধ্যে সাম্প্রদায়িক মানসিকতার স্থান সবার শীর্ষে। সমস্ত দুনিয়াকে একসুত্রে গাঁথার মহান ব্রত নিয়ে যে মানবজাতির অগ্রযাত্রা শুরু হয়েছে, ভাষা, বর্ণ, গোত্র ও দেশের ভিন্নতা সত্তেও সকলকে এক বিশ্বাস ও এক পতাকাতলে সমবেত করার মহান লক্ষ্যে যাদের আবির্ভাব ঘটেছে, ঈমান বিরাব্বিল আলামীন ও এক দীনকে কেন্দ্র করে এক নতুন সমাজ ব্যবস্থা সৃষ্টির জন্য যাদের পদক্ষেপ, কষ্ট ও কাটাভরা এ বাগিচাকে মহব্বত ও ভালবাসায় সাঞ্চত করবে, সবাইকে এমন এককে পরিণত করবে যেমন চিনি ও পানি মিশে গিয়ে এককে পরিণত হয়, যেন এক মন এক দেহ, একজনের দুঃখে অন্যজন কাঁদবে, একজনের ব্যথায় অন্যজন ব্যথিত হবে, তাদের তো উচিত জাতিগত ও গোত্রীয় সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা খোলাখুলি যুদ্ধ ঘোষণা করবে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত এমনভাবে লড়াই অব্যাহত রাখবে, যাতে এ ধরনের মানসিকতা এক অতীত দুঃস্বপ্ন হয়ে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয় । ইসলামী রাষ্ট্রে জাতীয়তাগ্রীতি কিন্ত ইউরোপে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিজয়ের পর হযরত রাসূলে কারীম সা. -এর প্রতিষ্ঠিত ইসলামী দুনিয়ায় চিন্তা-চেতনা সাম্প্রদায়িকতার বিষক্রিয়ায় এমনভাবে ছেয়ে গেছে যেন কোন জ্ঞানের কথা বা কোন সত্য ড/৬/৬/.91110001109.001)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।