নতুন তুফান ও তার প্রতিরোধ - ১৬ সীমানায় নির্বিরে ছড়িয়ে পড়ে। না মাতাপিতা এই পরিবর্তনের ব্যাপারে সচেতন ছিল, না উস্তাদ ও মুরব্বীদের এর কোন খবর হয়েছে । কারো ঈমানী সম্ত্রমববোধও এতে আহত হয়নি । কারণ এটা ছিল নিরব বিপ্রব। এ ইরতিদাদ ও নাস্তিকতা বরণকারী কোন লোক গীর্জায়ও যায়নি, “কোন উপাসনা গৃহেও প্রবেশ করেনি, কোন মূর্তির সামনে নতজানুও হয়নি । অথচ আগে এগুলোই ছিল কুফর, ইরতিদাদ ও নাস্তিকতার মাঝে পার্থক্য নির্ণয়কারী আলামত। নেফাক ও নাস্তিকতা আগেকার যুগে মুরতাদরা ইসলামী সোসাইটিকে বিদায় জানিয়ে সে দীন গ্রহণ করত তাদের সোসাইটিতে তারা অন্তর্ভুক্ত হত এবং নিজ বিশ্বাসের পরিবর্তনকে গর্বের সাথে স্পষ্ট ভাষায় ঘোষণা করত । এরপর নতুন দীনের পথে যত বিপদ-মুসিবত আসত অম্লান বদনে বরদাশত করত । তারা পুরাতন সমাজে যেই সুযোগ-সুবিধা ও অধিকার ভোগ করত, এ সোসাইটিতে এসেও তা সংরক্ষিত থাকুক তার জন্য প্রচেষ্টা চালাত না। কিন্ত আজ যে সকল লোক ইসলাম ধর্মের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা এর জন্য তৈরী নয় যে, ইসলামী সোসাইটি থেকে তাদের সম্পর্ক ঘুচে যাবে। অথচ দুনিয়াতে ইসলামী সমাজই একমাত্র সমাজ যার প্রতিষ্ঠা ও স্থায়িত্ব আকীদা-বিশ্বাসের উপর নির্ভরশীল । সুনির্ধারিত আকায়েদ ছাড়া ইসলামী সমাজের অস্তিত্বই কল্পনা করা যায় না। কিন্তু বর্তমানের নতুন মুরতাদরা চায় মুসলিম সমাজের নাম ভাঙ্গিয়ে ইসলামপ্রদত্ত সকল অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করবে, কিন্ত নিজ বিশ্বাসে অটল থাকবে । ইসলামের ইতিহাসে এ অবস্থা সম্পূর্ণ নতুন। জাহেলী সাম্প্রদায়িকতা ও জাতীয়তাত্রীতি এ দর্শন একদিকে যেমন আকায়েদ ও আখলাকের গুরুত্বকে ক্ষত- বিক্ষত করেছে, তেমনি ইসলামী দুনিয়ায় এ সব জাহেলী আবেগ ও মানসিকতার জন্ম দিয়েছে। যেগুলোর সাথে ইসলাম খোলাখুলি লড়াই ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।