Bengali Books Collection — Notun Toofaan o tar Protirodh
/ ৩৪
📝 লেখা 📖 পিডিএফ

এবং মানবতার কল্যাণের চিরন্তন উৎসধারা শুধুমাত্র আমিয়ায়ে কেরামের শিক্ষার মাঝেই নিহিত। একটি ভারসাম্যপূর্ণ সুসভ্য সমাজ ও সংস্কৃতির প্রতিষ্ঠা তখনই সম্ভব যখন জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে জ্ঞান- বিজ্ঞানের উন্নতির সঠিক সংযোগ ঘটবে । ইউরোপ যখন তার দর্শনের বাহিনী নিয়ে ইসলামী দুনিয়ার উপর হামলা করে, তখন ইসলামী দুনিয়ার এই ছিল অবস্থা । এই দর্শনের আবিষ্কার, সংকলন এবং এর তাত্ত্বিক বিচার বিশ্রেষণ হয়েছিল এমন এক যুগশ্রেষ্ঠ দার্শনিক ও পঞ্তিতবর্ণের থেকে, যাদের গবেষণাকে মানুষ মানব গবেষণার মেরাজ মনে করত । তারা মনে করত, অধ্যয়ন, অনুসন্ধান এবং মানুষের জ্ঞানের পরিধি এ পর্যন্ত শেষ। চিন্তা-ভাবনা ও গবেষণার এটাই সংক্ষিপ্ত-সার। এরপর আর কিছু চিন্ত 1 করা যায় না। অথচ এ দর্শনের মাঝে কিছু বিষয় এমন আছে যা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের উপর ভিত্তিশীল এবং এসব বিষয় সঠিক। আবার অনেক বিষয় এমনও আছে যেগুলো শুধু অনুমান ও ধারণানির্ভর। এর মাঝে সত্যও আছে, মিথ্যাও আছে। জ্ঞানও আছে, অজ্ঞানতাও আছে; সঠিক স্বত্বও আছে, আবার কবিদের কল্পনাও আছে। এটা মনে করার কোন কারণ নেই যে, কল্পনা শুধু ছন্দ ও কবিতার মধ্যেই সীমাবদ্ধ । এটা জ্ঞান ও দর্শনের ময়দানেও হয়ে থাকে । আজ থেকে দেড়শ বছর আগে ইউরোপীয়রা ছিল বিজয়ী জাতি। আমরা ছিলাম পরাজিত ও শোষিত শ্রেণী। এ দর্শন বিজয়ী জাতির উদ্ভাবিত ফসল! আর বিজয়ী জাতির জীবনধারা, সভ্যতা ও সংস্কৃতি দ্বারা বিজিত জাতি প্রভাবিত হয় এটা এক এতিহাসিক সত্য । তাই তৎকালীন উপমহাদেশসহ এশিয়ার শিক্ষিত ও বুদ্ধিজীবী শ্রেণীর এক বিরাট অংশ ইউরোপীয়দের এ দর্শন দ্বারা প্রভাবিত হয় এবং তা বরণ করার প্রতিযোগিতা শুরু করে । তাদের মধ্যে এমনও ছিল যারা বুঝে বরণ করেছিল। তবে তারা সংখ্যায় স্বল্প । বেশি সংখ্যক তারাই ছিল, যারা সম্পূর্ণ না বুঝে ঈমান বিল গায়েব" রেখেছিল । কিন্তু সবাই সমানভাবে আচ্ছন্ন ছিল। সময়ে অগ্সরমানতায় ক্রমান্বয়ে এ দর্শনের উপর বিশ্বাস রাখাই জ্ঞান ও সভ্যতার মাপকাঠি হয়ে ওঠে এবং একে প্রগতিবাদী ও আধুনিকতার আলামত মনে করা হতে লাগল। ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।