Bengali Books Collection — Notun Toofaan o tar Protirodh
/ ৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আসল ঘটনা হল, উনবিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে ইসলামী দুনিয়ার উপর ক্লান্তি, অবসাদ ও বার্ধক্যের লক্ষণ ফুটে ওঠে । দাওয়াত ও আকায়েদ, জ্ঞান ও বুদ্ধির দিক থেকে ইসলামী দুনিয়া ক্রমশ অবক্ষয় ও অধঃপতনের দিকে ধাবিত হয়। ইসলাম তো চির তরুণ । তা বার্ধক্য ও প্রাচীনতার সাথে আদৌ পরিচিত নয় । সূর্যের মত সর্বদাই দীপ্যমান । শত সহস্র বছরের পুরোনো হওয়া সত্ত্বেও সূর্য প্রতি মুহূর্তেই নতুন। আজো তার ভরা যৌবন । কিন্তু মুসলমানরা দুর্বলতা ও বার্ধক্যের শিকার হয়ে পড়ে। জ্ঞানের ব্যাপকতা, চিন্তা-গবেষণার শ্রেষ্ঠতৃ, বুদ্ধির গভীরতা, দাওয়াতের অনিবণ জযবা, সর্বোপরি ইসলামের আবেদনময় ভঙ্গিতে উপস্থাপনের যোগ্যতায় ক্রমেই তারা পিছিয়ে পড়ে। এছাড়াও অধুনা শিক্ষিত শ্রেণীর সাথে ওলামায়ে কেরাম ও ইসলামের কি্তনধারী চেষ্টা হয়নি। অথচ তারাই ছিল আগত বংশধর । ভবিষ্যৎ তাদেরই । এ নতুন বংশধরকে কেউ বলেনি যে, ইসলাম ফিতরতের ধর্ম, ইসলাম মানবতার শুষ্ক বাগিচায় জীবনসধ্ারকারী বসন্তের পয়গাম । কুরআনই একমাত্র অবিকৃত, অলৌকিক ও চিরস্থায়ী গ্রন্থ, যার অলৌকিকত্ব অসীম, যার মাঝে চিন্তা-গবেষণার খোরাক অফুরন্ত, যার মাধুর্য ও নতুনত্বের কোন বিকল্প নেই । হযরত রাসূলে কারীম সা. ছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তিনি নিজেই ছিলেন এক জীবন্ত মুজেযা। তিনি সমস্ত যুগের, সমস্ত বংশধরের, সমস্ত ভাষাভাষির রাসূল ছিলেন। ইসলামী শরীয়ত মানবজীবনের জন্য গাইড বুক, একটি পূর্ণাঙ্গ সংবিধান। তার মাঝে যে কোন সমস্যার সঠিক সমাধানের এবং যুগের আবেদন বজায় রেখে চলার পূর্ণ যোগ্যতা বিদ্যমান । ঈমান-আকায়েদ, চারিত্রিক উৎকর্ষ এবং আধ্যাত্মিকতার বিশুদ্ধ সুষমাই হতে পারে একটি সভ্য সাজ ও একটি নির্মল সংস্কৃতির বুনিয়াদ। আজকের নব্য সংস্কৃতিমনা প্রগতিবাদী গোষ্ঠীর কাছে টেকনোলজী ও যন্ত্রপাতি মজুদ আছে, কিন্তু আখলাক ও আকায়েদ, মননশীল জীবনবোধ ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।