নতুন তুফান ও তার প্রতিরোধ - ১৩ উম্মত এবং ইসলামের কেতনধারী কাফেলা এর জন্য অস্থিরতা ও ব্যাকুলতা অনুভব করছে না। আগে যখন কোন জটিল মাসআলা আসত লোকেরা হযরত আলী রা. -এর কথা স্মরণ করত ।_ এরূপ ক্ষেত্রে প্রবাদ ছিল 610: ৫ ১$4০০৪ যে কেউ এক জটিল মাসআলার সম্মুখীন অথচ এমন কেউ নেই যে হযরত আলী রা. -এর ধীশক্তি দিয়ে তার সমাধান দেয়। বর্তমান ইরতিদাদের নাযুকতম মুহূর্তে অলক্ষ্যেই হযরত সিদ্দীকে আকবর রা. এর দৃঢুচেতা ব্যক্তিত্বের রি কথা স্মরণ হয় এবং বলতে হয় $1 75448 35%) ইরতিদাদের আগুন ছড়িয়ে পড়ছে কিন্তু এমন কেউ নেই, যে হযরত আবু বকর রা. -এর ঈমানী কুওয়াত ও দৃঢ়তা নিয়ে তার টুটি চেপে ধরবে । কিন্তু মনে রাখবেন, লড়াই ও আন্দোলন এ মাসআলার সমাধান নয়। এর জন্য গণমত তৈরীর চিন্তাও ঠিক নয়, জবরদস্তি ও চাপের মাধ্যমে এর সমাধান কোনদিন হবে না; বরং চাপ প্রয়োগে হিতে বিপরীত হবে। এ ফেতনা আরো চাঙ্গা হবে। ইসলাম ধর্মত্যাগী বিরুদ্ধবাদীদের অনুসন্ধান করে তাকে দমন করবে এমন কোন আদালতের স্বীকৃতি দেয় না। আর সে আদালত জুলুম ও জরবদস্তির পৃষ্ঠপোষক । এর সমাধানের জন্য প্রয়োজন কৌশল, দৃঢ়তা ও চরম সহিষ্টুতা। কিভাবে এই ইরতিদাদের পথ রুদ্ধ করা যায় এবং ধর্মবর্জনকারী শ্রেণীকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় তার জন্য প্রয়োজন গভীর চিন্তা-ভাবনা ও প্রচুর অধ্যয়ন। এ নতুন ধর্ম ইসলামী বিশ্বে কিভাবে বিস্তার লাভ করল? কিভাবে এত বিপুল ক্ষমতার আধিকারী হল যে, আজ মুসলমানদের ঘরে তা হানা দিচ্ছে? মানুষের দিল-দেমাগকে এত দ্রুততার সাথে, এত দাপটের সাথে আচ্ছন্ন করা কিভাবে এর জন্য সম্ভব হল? এ সব প্রশ্নের উত্তরের জন্য প্রয়োজন সুক্ষ্স চিন্তা-ভাবনা, প্রচুর অধ্যয়ন ও গবেষণা । ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।