নতুন তুফান ও তার প্রতিরোধ - ১২ আলহামদুলিল্লাহ! নেতৃস্থানীয়দের মধ্যে তাদের সংখ্যা নেহাত কম নয় যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং ইসলামের অনুসরণ করে । আমি আবার বলছি, এটাই এ ইরতিদাদ যা ইসলামী বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অবাধে লুণ্ঠন চালিয়ে যাচ্ছে। প্রতিটি ঘর, প্রতিটি খান্দান এর হামলায় আক্রান্ত হয়েছে। ইউনিভার্সিটি কলেজ থেকে শুরু করে সাহিত্য ও শিল্প কেন্দ্র, ব্যবসায়িক প্রতিষ্ঠান সবকিছুর উপর এর আগ্াসী থাবা বিস্তৃত হয়েছে। এমন খান্দান খুজে পাওয়া সৌভাগ্যের ব্যাপার, যার মাঝে এই ধর্মের কোন ভক্ত ও অনুরাগী নেই। আপনি যখনই তাদের কারো সাথে একান্তে আলাপ করবেন, তাদের মনের কথা বের করে আনবেন, আশ্চর্যের সাথে দেখবেন, হয়ত তার আল্লাহর প্রতি বিশ্বাস নেই কিংবা পরকালের প্রতি বিশ্বাস নেই। সে রাসূল সা. -এর প্রতি বিশ্বাস রাখে না অথবা কুরআনকে একমাত্র জীবনব্যবস্থা মানে না। তাদের মধ্যে এমন লোকের সংখ্যা কম নয় না। আমার কাছে এর তেমন কোন গুরুত্ নেই। এক বেওয়ারিশ মাসআলা নিঃসন্দেহে এই ইরতিদাদ ইসলাম প্রত্যাখ্যান করেছে। কিন্ত প্রশ্ন হল, মুসলমানরা এর প্রতি কেন সজাগ নয়? কারণ এ ইরতিদাদের কোন প্রতীক নেই। এর অভিযুক্ত ব্যক্তি কোন গীজয়ি যায় না, দেব মন্দিরে বা অগ্নিমণ্ডপে যায় না। সে নিজের ইরতিদাদ ও ধর্ম প্রত্যাখ্যানেরও ঘোষণা দেয় না এবং সমাজও তার এ ধর্ম প্রত্যাখ্যানে সচেতন নয়। তাই সামাজিকভাবে সে কোন রোষের মুখোমুখি হয় না। সে বরাবরের মত সমাজে বসবাস করে, সামাজিক অধিকার ভোগ করে, এমনকি সে সমাজ অধিপতি হওয়ারও সুযোগ লাভ করে । এটা ইসলামী বিশ্বের জন্য অত্যন্ত সম্মুখীন হচ্ছে । অথচ মুসলমানদের এখনো নি্দ্রাভঙ্গ হচ্ছে না। ওলামায়ে ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।