Bengali Books Collection — Notun Toofaan o tar Protirodh
/ ৩৪
📝 লেখা 📖 পিডিএফ

মহাশক্তিকে (আল্লাহ) অস্বীকারই এ দর্শনের মূল ভাষ্য। এই দর্শন ইলমে গায়েব, ওহী, নবুওয়াত, আসমানী বিধান এবং চারিত্রিক ও আধ্যাত্মিক শক্তিকে অস্বীকার করে। এ পর্যন্ত ইউরোপ থেকে আমাদের কাছে যত দর্শন পৌঁছেছে এর কিছুর সম্পর্ক জীববিজ্ঞানের সাথে, কিছুর সম্পর্ক জ্যোতির্বিজ্ঞানের সাথে, কিছুর সম্পর্ক আধ্যাত্মিক ও চারিত্রিক উৎকর্ষের সাথে আর কিছুর সম্পর্ক রাজনীতি ও অর্থনীতির সাথে । কিন্তু এটা এমন এক দর্শন, যার সম্পর্ক সবকিছুর সাথে, সবার সাথে । বিষয়ের দিক থেকে মানুষের পরস্পর যত পার্থক্যই থাকুক না কেন, এই দর্শন সবাইকে এক পয়েন্টে সমবেত হওয়ার আহবান জানায় যে, এই বিশ্বজগত ও বিশ্বজগতে বসবাসকারী মানবজাতিকে বস্তবাদী ও প্রকৃতিবাদী দৃষ্টি নিয়ে দেখ এবং এ দুয়ের বাহ্যিক সমস্ত কাজ ও অবস্থাকে বস্তবাদী ণ নিয়ে পর্যালোচনা কর। এই দর্শন মানুষের চিন্তাজগতে বিরাট প্রভাব ফেলে । আল্লাহর শক্তির উপর বিশ্বাসকে ক্রমান্বয়ে শিথিল করে দেয় এবং মানুষকে বস্তর শক্তিতে বিশ্বাসী করে তোলে । এটা মানুষের মনোজগতে ও চিন্তাজগতে প্রভাব বিস্তারকারী একটি স্বতন্ত্র বিশ্বাস, একটি স্বতন্ত্র ধর্ম। এটা তার মৌলিকতু, ব্যাপকতা, সার্বজনীনতা এবং মানুষের হৃদয় ও মস্তিষ্ক, তথা দিল ও দেমাগকে আচ্ছন্ন, বিকৃত ও বশীভূতকরণের ক্ষেত্রে ইসলামের পর জন্ম নেয়া সবচেয়ে বড় ধর্ম। ইসলামী রাষ্ট্রের যেই শ্রেণী শিক্ষা-দীক্ষায় ও বুদ্ধিবৃত্তিতে বিশেষ স্বীকৃতিপ্রাপ্ত তারা এর চিত্তাকর্ষকরূপে মুগ্ধ হয়ে পড়ে এবং চোখ মুখ বন্ধ করে অকুণ্ঠ চিত্তে তা কণ্ঠনালী দিয়ে ভিতরে পাঠিয়ে দেয় এবং পরম নিশ্চিন্তে হজম করে নেয়। তারা এই ধর্মের এমন ভক্ত অনুসারী ও একনিষ্ঠ কর্মী বনে যায় যেমন একজন মুসলমান ইসলামের এবং একজন খৃস্টান খুস্টধর্মের ভক্ত অনুসারী- প্রয়োজনে সে এর জন্য জীবন বিলীন করে, নিজস্ব শিল্প ও সাহিত্যকর্মের মাধ্যমে এর দাওয়াত দেয়। যেই ধর্ম, যেই সমাজব্যবস্থা এবং যেই চিন্তা-চেতনা এর সাথে ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।