Contents ৪. পিতা-মাতা ও শিক্ষকগণকে সম্মান করা । শিক্ষকগণকে অসম্মান করলে ইলমে বরকত হয় না। ৫. নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা । ৬. শিক্ষকের কাছে প্রশ্ন করা । জিজ্ঞেস করা জ্ঞানের অর্ধেক। ৭. দীর্ঘকাল যাবৎ ইলম হাছিলের পিছনে সময় ব্যয় করা । কমপক্ষে ১৫ থেকে ২০ বছর। ৮. স্মরণশক্তি ভাল হওয়া । যদিও স্মরণশক্তি মহান আল্লাহ্র দান, তারপরেও পরিশ্রম করলে, বেশী বেশী মুখস্থ করলে স্মরণশক্তির উন্নতি হয়। ৯. ইলম হাছিলের প্রতি আগ্রহী ও মনোযোগী হওয়া । ১০. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা । অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকলে পড়ায় মন বসে না। কৈফিয়ত : অধমের লেখা “হাদীছ তাহকীকে আলবানী (রহঃ)-এর মতপরিবর্তন : সর্বশেষ সিদ্ধান্ত ও কারণ বিশ্লেষণ’ বইটি পড়ে অনেক ভাই মন্তব্য করেছেন যে, তারা উচ্ভুলে হাদীছের পরিভাষা ভালভাবে বুঝতে না পারার দরুণ এই লেখার অনেক কিছুই বুঝতে পারছেন না। তারা আমাকে ‘উচছুলে হাদীছ’ বিষয়ে কিছু লেখার জন্য অনুরোধ করেন । মূলত তাদের অনুরোধের প্রেক্ষিতেই এই বিষয়ে কলম ধরতে উদ্বুদ্ধ হই। অত্র বইয়ে সহজ ও সাবলীল ভাষায় উচ্ছুলে হাদীছের বিভিন্ন পরিভাষা ও প্রাথমিক মূলনীতি উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। যেহেতু প্রাথমিক পর্যায়ের ছাত্রদের জন্য লেখা, সেহেতে মুহান্দিছগণের মতদ্ন্দ ও ইলমী পর্যালোচনা থেকে যথাসম্ভব বিরত থাকা হয়েছে। শুধুমাত্র একজন প্রাথমিক পর্যায়ের ছাত্রদের জন্য যে পরিভাষাগুলো না জানলেই নয়, সেগুলোই আলোচনা করা হয়েছে । বইটি নির্দিষ্ট কোন বইয়ের অনুবাদ নয়, আবার নিজে থেকে লেখা মৌলিক গ্রন্থও নয়। আরবী ও উর্দূ ভাষায় প্রাথমিক পর্যায়ের ছাত্রদের জন্য লিখিত প্রায় সব বইকে সামনে রেখে বইটি সাজানো হয়েছে। তন্মধ্যে অন্যতম হচ্ছে : (ক) নুযহাতুন নাযর- হাফেয ইবনু হাজার আসকৃলানী । (খ) তাইসীরু মুছত্বলাহিল হাদীছ- ডঃ মাহমূদ আত-ত্বাহ্হান। (গ) মিন আতইয়াবিল মুনাহ- শায়খ আব্দুল মুহসিন আল-আব্বাদ। (ঘ) তাইসীরু উলুমিল হাদীছ- সালীম। (ও) আল বায়িছুল হাছীছ- আহমাদ শাকের । (চ) আল মাদখাল- ইবনু আওযুল্লাহ। (ছ) তাকৃরীব - ইবনু আওযুল্লাহ । (ট) উসূলে হাদীছ- ডঃ হামীদুল্লাহ (উৰ্দ)। (5) শারহু নুখবাতিল ফিকার- সাঈদ আহমাদ পালানপুরী (উর্দু) । মহান আল্লাহ্র অশেষ রহমতে বইটি এখন পাঠকের হাতে, ফালিল্লাহিল হাম্দ। আশা করছি প্রাথমিক পর্যায়ের ছাত্রসহ যারা উচুলে হাদীছ সম্পর্কে প্রাথমিক জ্ঞান হাছিল করতে চাইবে, এই বইটি তাদের পথপ্রদর্শক ও দিশারীর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।