মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents (৮) যাওয়ায়েদ (১/১1)-এর পরিচয় : যে গ্রন্থে নির্দিষ্ট কিছু গ্রন্থের তুলনায় অন্য নির্দিষ্ট কিছু গ্রন্থে বর্ণিত অতিরিক্ত হাদীছগুলোকে আলাদা করে জমা করা হয়, তাকে ‘যাওয়ায়েদ’ বল হয়। যেমন কোন গ্রন্থে মুসনাদে আহমাদের এ সমস্ত হাদীছকে আলাদা করে জমা করা হল, যেগুলো কুতুবে সি্তাহতে নেই, তখন এই গ্রন্থকে যাওয়ায়েদ বলা হবে । উদাহরণ : ইমাম হায়ছামী প্রণীত মাজমাউয যাওয়ায়েদ। অত্র বইয়ে তিনি মুসনাদে আহমাদ, মুসনাদে বাষযার, মুসনাদে আবু ইয়ালা ও ইমাম তাবারাণীর আল-মুজামুল কাবীর, ছগীর ও আওসাতৃ গ্রন্থের এ সমস্ত অতিরিক্ত হাদীছ জমা করেছেন, যেগুলো কুতুবে সিত্তাহতে নেই। (৯) জুয (+১৯41)-এর পরিচয় : যে গ্রন্থে নির্দিষ্ট কোন মাসআলার উপর হাদীছ জমা করা হয়, তাকে জুঘ বলা হয় । উদাহরণ : ইমাম বুখারীর জুয রফঈল ইয়াদায়ন। অত্র গ্রন্থে তিনি শুধু রফউল ইয়াদায়ন সম্পর্কিত হাদীছগুলোকে জমা করেছেন। (১০) ইলাল (০১1)-এর পরিচয় : যে গ্রন্থে হাদীছের গোপন ত্রুটি নিয়ে আলোচনা করা হয়, তাকে ইলাল বলা হয়। উদাহরণ : ইমাম দারাকুতনী (রহঃ)-এর লিখিত ইলাল। (১১) তাখরীজ (65১১)-এর পরিচয় : বিভিন্ন বিষয়ে লিখিত গ্রন্থগুলোতে বর্ণিত সানাদবিহীন হাদীছগুলোর মৌলিক গ্রন্থগুলো থেকে রেফারেন্স দেয়াকে তাখরীজ বলা হয়। উদাহরণ : দিরায়া ফী তাখরীজি আহাদীছিল হিদায়া- হাফেয ইবনু হাজার আসক্বালানী । (১২) আত্বরাফ (-1১1)-এর পরিচয় : আতৃরাফ একপ্রকার সূচীপত্র জাতীয় বই। এই জাতীয় বইয়ে সানাদসহ হাদীছের মূল অংশ উল্লেখ করে হাদীছটি কোন্‌ গ্রন্থের কত খণ্ডের কত পৃষ্ঠায় আছে তা বর্ণনা করা হয়। উদাহরণ : তুহফাতুল আশরাফ- ইমাম মিযযী। প্রসিদ্ধ কিছু কিতাব পরিচিতি ছহীহায়ন : ছহীহায়ন বলতে সর্বদা ছহীহ বুখারী ও ছহীহ মুসলিম বুঝানো হয়ে থাকে । ছহীহ বুখারী হচ্ছে আসমানের নীচে পবিত্র কুরআনের পরে সর্ববিশুদ্ধ কিতাব । (ক) ছহীহ বুখারী ($১-৯এ| ৮৯০)-এর পরিচয় : পূর্ণনাম : আল-জামিউল মুসনাদ আছ-ছহীহ আল-মুখতাছার মিন উমুরি রাসুলিল্লাহ ও সুনানিহি ও আইয়ামিহি(4319 4৬১ | 2১) ১৭ ০৭ ১০৯ all ১৬ ৭২) । এর প্রসিদ্ধ ও সংক্ষিপ্ত নাম হচ্ছে “ছহীহ বুখারী’ ৷ লেখকের নাম : আমীরুল মুমিনীন ফিল হাদীছ আবু আবিল্লাহ মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী ।

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।