মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents গ্রন্থগুলোর কোন একজন সংকলক তাদের বইয়ে যে ধরনের হাদীছ সংকলন করতে চেয়েছিলেন, সে ধরনের সকল হাদীছ তিনি জমা করতে পারেননি; বরং তার পরিকল্পনার অনুরূপ আরো অনেক হাদীছ বাকী থেকে গেছে। পরবতীঁতে কোন সংকলক এসে ছুটে যাওয়া হাদীছগুলোকে জমা করেন এবং বইয়ের নাম দেন মুস্তাদরাক । উদাহরণ : মুস্তাদরাকে হাকেম । অত্র গ্রন্থটি ইমাম হাকেম ছহীহ বুখারী ও ছহীহ মুসলিমের ইস্তিদরাক করে লিখেছেন। অর্থাৎ তিনি এই বইয়ে এ সমস্ত হাদীছ জমা করেছেন, যেগুলো ছহীহ বুখারী ও ছহীহ মুসলিমে স্থান পাওয়ার যোগ্য । নোট : ইমাম হাকেম তার অত্র বইয়ে অনেক হাদীছকে ছহীহ বুখারী ও ছহীহ মুসলিমের শর্তে ছহীহ বলেছেন, কিন্তু বাস্তবে সেগুলো ছহীহ বুখারী ও ছহীহ মুসলিমের শর্তে ছহীহ নয়। পরবর্তীতে ইমাম যাহাবী তার বইয়ের উপর তালখীছ লিখেন এবং সঠিক সিদ্ধান্ত দানের চেষ্টা করেন । কিন্তু তারও অনেক ভুল হয়ে যায়। বর্তমান যুগের মুহান্দিছ শায়খ আবু ইসহাক আল-হুয়াইনী উভয় ইমামের সিদ্ধান্তের উপর তাহকীকি করে এই বিষয়ে “ইত্তিহাফুন নাকৃিম' নামে চমৎকার একটি বই উপহার দিয়েছেন। (৫) মুস্তাখরাজ (€১৯-,০।)-এর পরিচয় : হাদীছের কোন গ্রন্থে বর্ণিত হাদীছগ্ডলোকে মূল সংকলকের সানাদ ছাড়া অন্য সানাদে বর্ণনা করা। ছহীহ বুখারীতে বর্ণিত হাদীছগ্তলোকে কোন মুহাদ্দিছ ইমাম বুখারীর সানাদ ছাড়া নিজ সানাদে সংকলন করলে তাকে 'মুস্তাখরাজ' বলা হবে । উপকারিতা : এই জাতীয় গ্রন্থগুলোর ফলে অন্য নতুন সানাদ পাওয়ার কারণে হাদীছ আরো মযবৃত হয় । মূল গ্রন্থে হাদীছের কোন ইবারত ছুটে গিয়ে থাকলে অত্র মুস্তাখরাজে তা চলে আসে । মূল গ্রন্থে কোন রাবী তার শায়খ থেকে শবণের বিষয়ে স্পষ্ট শব্দ ব্যবহার না করে থাকলে অনেক সময় মুস্তাখরাজে স্পষ্ট শব্দ ব্যবহার করে থাকে । এককথায় মূল গ্রন্থে কোন ভুল-ত্রুটি থাকলে মুস্তাখরাজ গ্রন্থে তা স্পষ্ট হয়। (৬) মুসনাদ (-১--এ1)-এর পরিচয় : ছাহাবায়ে কেরাম (রাঃ)-এর নামের উপর ভিত্তি করে যে গ্রন্থ সাজানো হয়, তাকে মুসনাদ বলা হয়। তথা সংকলক সর্বপ্রথম আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত হাদীছগ্ডলো জমা করলেন তারপর আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত হাদীছগ্ডলো- এভাবে ছাহাবীগণের নাম অনুযায়ী হাদীছ জমা করা হয় মুসনাদ গ্রন্থগুলোতে । উদাহরণ : ইমাম আহমাদ (রহঃ)-এর সংকলিত মুসনাদে আহমাদ । নোট : মুসনাদ গ্রন্থগুলোতে ছাহাবীগণের নাম অনুযায়ী হাদীছ সাজানোর ধরণটা বিভিন্ন রকম হয়। কোন সংকলক ছাহাবীগণের মর্ধাদাভেদে তাদের নাম সাজান। যেমন : প্রথমে খোলাফায়ে রাশেদীনের বর্ণিত হাদীছ, তারপর আশারায়ে মুবাশশারা বর্ণিত হাদীছ- এভাবে কিতাবকে সাজান । কোন মুহাদ্দিছ আরবী বর্ণের ক্রমধারা অনুযায়ী ছাহাবীগণের নামকে সাজান । (৭) মু‘জাম (৯৯-41)-এর পরিচয় : যে গ্রন্থে উত্তাদগণের নাম অনুযায়ী হাদীছ সাজানো হয়, তাকে মু‘জাম বলা হয়। অর্থাৎ কোন মুহাদ্দিছ তার একেকজন করে শায়খের নাম উল্লেখ করেন এবং তারপর সে শায়খ থেকে যত হাদীছ শুনেছেন সবগুলো বর্ণনা করেন। উদাহরণ : ইমাম তবাবারানী সংকলিত আল-মু‘জামুল কাবীর ৷

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।