মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents উদাহরণ : সাঈদ ইবনুল মুসাইয়্যিব একজন তাবেঈ । তিনি কোন ছাহাবীর নাম উল্লেখ করা ছাড়াই সরাসরি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘...’। এই হাদীছকে মুরসাল হাদীছ বলা হবে। পক্ষান্তরে সাঈদ ইবনুল মুসাইয়্যিব (রহঃ)- এর কোন ছাত্র বলেন, সায়িদ ইবনুল মুসাইয়্যিব বলেছেন, “...। তাবেঈর এই ফৎওয়া বা কথাকে উচছুলে হাদীছের পরিভাষায় মাকৃর্ত হাদীছ বলা হয় । (খ) মাকৃর্ত হাদীছ ও মুনকাতে হাদীছ এক নয় । মাকৃতু‘ মাতনের সাথে সংশ্লিষ্ট বিষয় । যে মাতন কোন তাবেঈর ফৎওয়া বা কথা তাকে মাকৃর্তৃ বলা হয়। পক্ষান্তরে মুনকাতে সানাদের সাথে সংশ্লিষ্ট বিষয় । যে সানাদের মধ্যে মুনকাতে' হতে পারে । মাকৃতৃ' হাদীছও মুনকাতে হতে পারে। উদাহরণ : মনেকরি, মুযাফফর একজন রাবী । তিনি বলেন, আমাকে শাহ ওয়ালিউল্লাহ বলেছেন, তাকে হাসান বাছরী (রহঃ) বলেছেন, তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ...। এই হাদীছটি একজন তাবেঈ রাসূল (ছাঃ)-এর পক্ষ থেকে বর্ণনা করেছেন। সুতরাং এই হাদীছটি একটি মুরসাল হাদীছ। কিন্তু অত্র হাদীছের মুযাফফর ও শাহ ওয়ালিউল্লাহ এ দু'জনের মাঝে কোন দিন সাক্ষাৎ হয়নি । এমনকি মুযাফফরের যখন জন্ম হয়, তার অনেক আগেই শাহ ওয়ালিউল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন । সুতরাং এই মুরসাল হাদীছটি মুনকাতে'। এমনিভাবে অত্র উদাহরণে যদি আমরা হাসান বাছরীর পর “রাসূল (ছাঃ) বলেছেন’ এই কথাটা উঠিয়ে দিয়ে বলি, শাহ ওয়ালিউল্লাহ বলেন, হাসান বাছরী বলেছেন, “...' তাহলে হাদীছটি একটি মাকৃ্ত হাদীছে পরিণত হবে । কেননা এটা এখন একজন তাবেঈর কথা । কিন্তু অত্র হাদীছে শাহ ওয়ালিউল্লাহ কোন দিন হাসান বাছরীকে দেখেননি; বরং হাসান বাছরীর মৃত্যুর বহু দিন পরে শাহ ওয়ালিউল্লাহ জন্ম গ্রহণ করেছেন । সুতরাং এই মাকৃত্ত' হাদীছটি মুনকাতে বা বিচ্ছিন্ন নোট : হাদীছে মাওকুফ ও মাকৃত্‌‘কে একসাথে ‘আছার’ বলা হয় । উল্লেখ্য যে, অতীত যুগের অনেক মুহাদ্দিছ হাদীছে মারফুঁকেও আছার বলেছেন। যেমন : ইমাম ত্বাহাবী (রহঃ) তার বইয়ের নাম দিয়েছেন “শারহু মাঁআনিল আছার' তথা আছারসমূহের অর্থের ব্যাখ্যা । অত্র বইয়ে তিনি মারফু“, মাওকুফ ও মাকৃর্তু সবরকম হাদীছ নিয়ে এসেছেন। সুতরাং তার নিকটে সকল হাদীছই আছার । মাওকুফ ও মাকৃতৃ' হাদীছের কিতাব : সালাফে ছালেহীনের সংকলিত অনেক কিতাব রয়েছে, যেগুলোতে তারা ছাহাবী ও তাবেঈগণের আছার জমা করেছেন। তন্ধ্যে অন্যতম হচ্ছে- (১) মুছাননাফ ইবনে আবী শায়বা (২) মুছান্নাফ আব্দুর রাযযাক ও (৩) তাফসীরে তাবারী ।

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।