মুছত্বলাহুল হাদীছ
/ ٦٨
📝 نص 📖 PDF

Contents ভূমিকা যাবতীয় প্রশংসা মহান আল্লাহ্‌র জন্য ৷ যিনি বিশ্ব জাহানের প্রতিপালক । শান্তি অবতীর্ণ হোক শেষনবী রাসুলুল্লাহ (ছাঃ)-এর উপর । ছাল্লা-ল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । পর- হাদীছের ইলম অন্বেষণকারী প্রিয় ছাত্র ভাইয়েরা! রাসূলুল্লাহ (ছাঃ)-এর হাদীছের পবিত্র ও সুরভিত ফুল বাগানে তোমাদেরকে স্বাগতম!! যারা রাসূল (ছাঃ)-এর হাদীছের ছাত্র, তারা সত্যিই সম্মানিত। একজন হাদীছের ছাত্র যতক্ষণ হাদীছ অধ্যয়ন করে, ততক্ষণ সে যেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মাদ (ছাঃ)-এর সাথে থাকে। যার বাড়ীতে রাসূল (ছাঃ)-এর হাদীছের বই আছে, রাসূল (ছাঃ) যেন স্বয়ং তার বাড়ীতে কথা বলছেন। তাহলে যাদের জীবন-মরণ রাসূল ছোঃ)- এর হাদীছ, যাদের মন-মগজ শুধু রাসূল (ছাঃ)-এর হাদীছকে পাগলপারা হয়ে খুঁজে বেড়ায়, রাসূল (ছাঃ)-এর হাদীছ মুখস্থ করতে, গবেষণা করতে, বুঝতে, অন্যকে বুঝাতে এবং রাসূল (ছাঃ)-এর হাদীছ দুনিয়ার বুকে বাস্তবায়ন করতে যারা নিজেদের জীবন পর্যন্ত মহান আল্লাহ্‌র রাস্তায় কুরবান করে দেয়, তারা কতই না মহান!! এক্ষেত্রে ইমাম মালেক, ০০০০০০০০০০০ | হে হাদীছ নামক ফুল বাগানের শিক্ষার্থী ছাত্রবৃন্দ! হাদীছের একজন সম্মানিত ছাত্র হিসাবে তোমাদেরও অবশ্যই লক্ষ্য থাকতে হবে তাদের মত খাদেম হওয়ার । অতএব তোমাদেরকেও স্বগ্ন দেখতে হবে। যে স্বপ্ন হবে হাদীছ গবেষণায় আত্মনিয়োগ করার, জীবন বাজি রেখে রাসূলুল্লাহ (ছাঃ)-এর হাদীছের জ্ঞান অর্জন করার, তদনুযায়ী আমল করার এবং দুনিয়ার বুকে তার যথাযথ বাস্তবায়ন করার জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়ার স্বপ্ন । স্বপ্ন বাস্তবায়নে যা যরূরী :

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.