মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents উদহরণ : মনে কর! ‘ক’ হাদীছ বর্ণনা করে ‘খ’ থেকে, সে ‘গ’ থেকে । ‘ক’ একজন মযবৃত রাবী, “খ* একজন দুর্বল রাবী এবং “গ' একজন মযবৃত রাবী । এদিকে আবার ‘ক’ এবং ‘গ’-এর মাঝে সাক্ষাৎ প্রমাণিত । এখন ‘ক’- এর একজন মুদাল্লিস ছাত্র এই সানাদে হাদীছ বর্ণনা করার সময় মধ্যে থেকে “খ' কে বিলুপ্ত করে দেয় এবং বলে আমাকে হাদীছ শুনিয়েছে ‘ক’ তিনি ‘গ’ থেকে । তাদলীসুত তাসবিয়ার জন্য প্রসিদ্ধ দুইজন রাবী : (১) বাকিয়্যা ইবনু ওয়ালিদ । (২) ওয়ালীদ ইবনু মুসলিম ৷ বাস্তব উদাহরণ : বাকিয়্যা ইবনু ওয়ালীদ আবু ওহাব আল-আসাদী থেকে তিনি নাফি থেকে তিনি আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, 1) ৯২৪০198০0৩৯ 5০০০১১1০৯৯৯ Y “তোমরা কোন ব্যক্তির ইসলামের প্রশংসা করো না, যতক্ষণ না তার চিন্তার বাস্তবতা জানতে পার’ । আবু হাতেমের ছেলে তার পিতাকে এই হাদীছ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই হাদীছের মধ্যে এমন ঘাপলা আছে, যা খুব কম জনই বুঝতে পারে । শোন! আবু ওহাব আল-আসাদী মূলত ওবায়দুল্লাহ ইবনু আমর । তিনি এই হাদীছটি ইসহাক ইবনু আবি ফারওয়া থেকে বর্ণনা করেছেন । তিনি নাফে থেকে তিনি ইবনু ওমর (রাঃ) থেকে । এই সানাদের ওবায়দুল্লাহ ইবনু আমর এবং নাফে (রহঃ) মযবৃত রাবী । মধ্যের ইসহাক ইবনু আবি ফারওয়া একজন মাতরূক রাবী । মুদাল্লিস বাকিয়্যা যখন এই হাদীছটি বর্ণনা করেন, তখন তিনি মধ্য থেকে ইসহাকৃকে বিলুপ্ত করে দেন এবং কেউ যেন সহজে ধরতে না পারে সেজন্য ওবায়দুল্লাহ ইবনু আমর-এর সরাসরি নাম ব্যবহার না করে তার উপনাম আবু ওহাব আল-আসাদী ব্যবহার করেছে ।৪২ “তাদলীসুত তাসবিয়া'-এর হুকুম : তাদলীসুত তাসবিয়া নিকৃষ্ট পর্যায়ের তাদলীস। ইমাম শু“বার নিকটে তাদলীসুত তাসবিয়া এবং মিথ্যা বলা সমান। দেই) তাদলীসুশ শুয়ুখ (65৯44| ০4৩) : হাদীছ বর্ণনার সময় রাবী নিজের শায়খের নাম গোপন করার চেষ্টা করে এবং শায়খের প্রসিদ্ধ নাম ব্যবহার না করে অপরিচিত উপনাম বা উপাধি ব্যবহার করে, তাকে “তাদলীসুশ শুয়ুখ' বলে। উদাহরণ : আত্তিয়্যা আল-আওফী একজন দুর্বল রাবী । তিনি আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে হাদীছ শুনেছেন। আবু সাঈদ খুদরী (রাঃ)-এর মৃত্যুর পর তিনি মিথ্যুক কালবীর নিকট থেকে হাদীছ শোনা শুরু করেন । এই মিথ্যুক কালবীর উপনাম আবার আবু সাঈদ । এখন হাদীছ বর্ণনার সময় আত্তিয়্যা শুধু বলেন, আমাকে আবু সাঈদ হাদীছ শুনিয়েছেন। ফলে শ্রবণকারী বিভ্রান্তির মধ্যে পড়ে যায় । অনেকেই মনে করেন, তিনি মনে হয় আবু সাঈদ বলতে ছাহাবী খুদরী রোঃ)-কে বুঝাচ্ছেন। কিন্তু তার উদ্দেশ্য হত মিথ্যুক কালবী 1৪৩ ৪২. ইবনু আবী হাতিম, ইলালুল হাদীছ হা/১৯৫৭। ৪৩. তাকৃরীবু মুছত্বলাহিল হাদীছ, নাছরুল্লাহ মিশরী, পৃঃ ২৮।

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।