Contents মুরসাল হাদীছ যঈফ হওয়ার কারণ : তাবেঈ যখন কোন হাদীছ বর্ণনা করেন, তখন তার মাঝে এবং রাসূল (ছাঃ)-এর মাঝে একজন রাবী গোপন থাকেন, যার পরিচয় জানা যায় না। সেই রাবী একজন তাবেঈও হতে পারেন, একজন ছাহাবীও হতে পারেন । তবেঈগণ শুধু ছাহাবীগণের নিকট থেকে হাদীছ বর্ণনা করেন এমনটি নয়; বরং তারা অন্য তাবেঈগণের কাছ থেকেও হাদীছ বর্ণনা করেন। যার অগণিত উদাহরণ হাদীছের ভাগ্তারে আছে। সুতরাং যতক্ষণ না এই গোপন রাবীর পরিচয় জানা যাচ্ছে, ততক্ষণ মুহাক্কিক মুহাদ্দিছগণের নিকটে মুরসাল হাদীছ অগ্রহণযোগ্য । ইখতিলাফ ও কারণ : মুরসাল হাদীছ নিয়ে আইম্মায়ে কেরামের মাঝে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু হানীফা (রহঃ)সহ অনেকের মতে তা গ্রহণযোগ্য ৷ ইমাম শাফেঈ রেহঃ)সহ অনেকের নিকটে তা গ্রহণযোগ্য নয় । আমাদের জানা উচিত যে, প্রতিটি ইখতিলাফের পিছনে কোন না কোন কারণ থাকে । ইমাম আবু হানীফা ও ইমাম মালেক (রহঃ) তাবেঈগণের যুগে বাস করতেন । তাই তারা তাবেঈগণের অবস্থা সম্পর্কে ভাল জানতেন । কোন্ তাবেঈ মযবৃত, কোন্ তাবেঈ শুধুমাত্র ছাহাবীগণের পক্ষ থেকে হাদীছ বর্ণনা করেন, তাবেঈগণের যুগে বাস করার কারণে এই বিষয়গুলো তাদের নখদর্পণে ছিল। এজন্য তারা এই মাসআলা নিয়ে অতটা সমস্যার সম্মুখীন হননি । স্বীয় বিশ্লেষণ অনুযায়ী তাবেঈগণের হাদীছ গ্রহণ করেছেন ও বর্জন করেছেন। এজন্য তাদের পক্ষ থেকে মুরসাল হাদীছ গ্রহণের বিষয়টি ব্যাপকতা লাভ করেনি । কিন্তু পরবর্তী মুহাদ্দিছগণ যেহেতু তাবেঈগণের যুগ পাননি, সেহেতু তারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তাবেঈগণের বর্ণিত হাদীছ গ্রহণের ক্ষেত্রে তারা প্রচুর যাচাই-বাছাই করার প্রয়োজন অনুভব করেছেন । এজন্য তাদের নিকট থেকে মুরসাল হাদীছ গ্রহণ না করার বিষয়টি প্রাধান্য পায়। লক্ষ্যণীয় বিষয় হচ্ছে কোন ইমামই “আমভাবে সকল তাবেঈর রিওয়ায়াত গ্রহণ করতেন বলে কোন প্রমাণ পাওয়া যায় না। বরং বর্ণনাকারী তাবেঈর অবস্থার উপর নির্ভর করতেন । সুতরাং পরবর্তী মুহাদ্দিছগণের মন্তব্য নিঃসন্দেহে অগ্রাধিকারযোগ্য । মুরসালের স্তরভেদ : তাবেঈর বৈশিষ্ট্যভেদে মুরসাল হাদীছের স্তরের মধ্যে পার্থক্য তৈরি হয় । যেমন- সাঈদ ইবনু মুসাইয়্যিব (রহঃ)-এর মুরসাল সবচেয়ে বিশুদ্ধ মুরসাল। ইমাম শাফেঈ (রহঃ) তার মুরসালকে গ্রহণ করার পক্ষে মত দিয়েছেন । কেননা তার দু'টি বৈশিষ্ট্য ছিল । যথা : (১) তিনি মযবৃত রাবী ছাড়া অন্যের কাছ থেকে হাদীছ বর্ণনা করতেন না। (২) তার বর্ণিত প্রায় সব হাদীছ ছাহাবীগণের নিকট থেকে বর্ণিত। অন্যদিকে ইমাম যুহরী বা হাসান বছরী (রহঃ)-এর বর্ণিত মুরসাল হাদীছ নিম্ন পর্যায়ের মুরসাল হাদীছ। কোন ছাহাবী যদি সরাসরি রাসূল (ছাঃ)-এর পক্ষ থেকে কোন হাদীছ বর্ণনা করেন, কিন্তু তিনি সেই হাদীছ সরাসরি রাসূল (ছাঃ) থেকে শুনেননি, তাহলে সেই হাদীছকে “ছাহাবীর মুরসাল' বলা হয়। উদাহরণ : ইবনু আব্বাস (রাঃ) ও ইবনু ওমর (রাঃ) ৷ তীরা অল্প বয়ঙ্ক ছাহাবী ছিলেন। এই জন্য অনেক ঘটনা রাসূল (ছাঃ)-এর জীবনে ঘটে গেছে, যা তারা দেখেননি । কিন্তু তারপরেও তারা সেই ঘটনাগুলো বা সেই হাদীছগুলো সরাসরি রাসূল (ছাঃ) থেকে বর্ণনা করেন। তাদের বর্ণিত এই হাদীছগুলোকেই ছাহাবীর মুরসাল বলা হয়। মূলত তারা এই হাদীছগুলো অন্য ছাহাবীদের নিকট থেকে শুনে বলেছেন। “ছাহাবীর বর্ণিত মুরসাল হাদীছ'-এর হুকুম :
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।