মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents তৃতীয় পরিচ্ছেদ (lll ০০) (Acai) ১০এ। 0০৫! ১৬০৮৬ ২০৭৯৭] Lad) আমরা জেনেছিলাম যে, হাদীছ দুই কারণে দুর্বল হয়। যথা- রাবীর কারণে অথবা সানাদের বিচ্ছিন্রতার কারণে । রাবীর সাথে সম্পর্কিত ক্রটিগুলো আবার দুই প্রকার । যথা- রাবীর ন্যায়পরায়ণতা এবং রাবীর স্মৃতিশক্তি । উভয় প্রকার ক্ৰটি বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করেছি । ফালিল্লাহিল হামদ্‌ । এক্ষণে আমরা সানাদের বিচ্ছিন্নতার কারণে হাদীছ যঈফ হওয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ । সানাদের বিচ্ছিন্নতা দুই প্রকার । যথা- (এক) প্রকাশ্য বিচ্ছিন্নতা (দুই) অপ্রকাশ্য বিচ্ছিন্নতা । নিস্নে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করা হল : প্রকাশ্য বিচ্ছিন্নতা (১১৬ €১৬4২)) যে বিচ্ছিন্নতা ধরার জন্য হাদীছ বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই; বরং হাদীছের একজন তৃলেবে ইলমও চেষ্টা করলে যে বিচ্ছিন্নতা ধরতে পারবে, তাকেই ‘প্রকাশ্য বিচ্ছিন্নতা’ বলা হয়। উল্লেখ্য যে, সানাদের মধ্যে বিচ্ছিন্নতা কখনো শুরুতে হয়, আবার কখনো শেষে হয়, কখনো মাঝেও হয়। সানাদের বিচ্ছিতার এই ধরণের উপর ভিত্তি করেই মূলত হাদীছের এ বিষয়ক প্রকারগুলো হয়ে থাকে । মুহাদ্দিছগণের বিশ্লেষণে যা ৪ প্রকার ৷ যথা : (১) মু'আল্লাক (২) মুরসাল (৩) মু'যাল ও (8) মুনকাতে" । নিম্নে আলোকপাত করা হল : (১) মু'আল্লাৰ (3:৮1): মু'আল্লাকের শাব্দিক অর্থ, ঝুলভ্ত। পারিভাষিক অর্থে, যে হাদীছের সানাদে শুরুর দিক থেকে রাবী বিলুপ্ত হয়ে যায়, সে হাদীছকে “মু'আল্লাকৃ' বলা হয় । সাধারণত এই বিলুপ্তিটা হাদীছ সংকলকদের পক্ষ থেকে হয়ে থাকে । যেমন : ইমাম বুখারী (রহঃ) রাসূল (ছাঃ)-এর পক্ষ থেকে একটি হাদীছ বর্ণনা করলেন কোন সানাদ ছাড়াই । এখানে শুধু সংকলক ইমাম বুখারীর নাম জানা যাচ্ছে, তারপরে আর কোন রাবীর নাম জানা যাচ্ছে না। এই রকম হাদীছকে মুআল্লাক হাদীছ বলা হয়। উদাহরণ : 'বুলুগুল মারাম' এবং “মিশকাতুল মাছাবীহ'-এর সকল হাদীছ মু‘আল্লাকৃ । মুআল্লাব্‌ হাদীছের হুকুম : মু'আল্লাক হাদীছের সানাদ যদি অন্য কোন মাধ্যমে জানা যায়, তাহলে সেই সানাদের উপর ভিত্তি করে হাদীছের উপর হুকুম লাগানো হবে । আর যদি অন্য কোন মাধ্যমে পাওয়া না যায়, তাহলে হাদীছ ‘যঈফ’ বলে গণ্য হবে। ‘বুলুগুল মারাম* ও “মিশকাতুল মাছাবীহে'র সকল হাদীছ অন্য কিতাবগুলোতে সানাদসহ পাওয়া যায়। অতএব এ সানাদগুলোর উপর ভিত্তি করেই হাদীছের উপর হুকুম লাগানো হবে। বুখারীতে বর্ণিত মু'আল্লাক্‌ হাদীছ : ইমাম বুখারী (রহঃ) তার ছহীহ বুখারীতে অনেক মু‘আল্লাকৃ হাদীছ সংকলন করেছেন । এই সমস্ত মু'আল্লাক হাদীছের কোন সানাদ তিনি উল্লেখ করেননি । কারণ : ইমাম বুখারী (রহঃ) তীর ‘ছহীহ’ গ্রন্থে অধ্যায় ভিত্তিক হাদীছ নিয়ে আসেন । কিন্তু তার অধ্যায় ও হাদীছের মাঝে অনেক সময় বাহ্যিক মিল খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায় । তিনি অনেক গভীর থেকে এবং সুক্মভাবে মাসআলা উদঘাটন করে থাকেন । এজন্যই বলা হয় “ফিকৃহুল বুখারী ফী তারাজিমিহী” অর্থাৎ “ছহীহ বুখারীর অধ্যায়গ্তলোই হচ্ছে ইমাম বুখারীর ফিকৃহ' ৷ হাদীছ ও অধ্যায়ের মাঝে সামঞ্জস্যের এই কঠিনতা দূর করার জন্য ইমাম বুখারী (রহঃ) অধ্যায় রচনার পর তার অধীনে মূল হাদীছ নিয়ে আসার আগে অধ্যায় এবং হাদীছের মাঝে বিভিন্ন আয়াত ও

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।