মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents বিভিন্ন কারণে মযবৃত রাবীর স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় । তন্মধ্যে অন্যতম হচ্ছে, বার্ধক্য । অনেক মুহাদ্দিছ শুরু জীবনে মুহাদ্দিছ থাকলেও পরবর্তীতে অন্য কোন পেশা গ্রহণ করার ফলে হাদীছ চর্চা কমে যায় এবং হাদীছ বিষয়ে স্মৃতিতে ভাটা পড়ে । এছাড়া কিতাব-পত্র পুড়ে যাওয়া, হারিয়ে যাওয়ার কারণে রাবীদের হাদীছ বর্ণনার মধ্যে ভুল-ত্রুটি হয়। নোট : বার্ধক্যের কারণে ত্রুটি এবং অন্য কারণে ক্রটির মাঝে মুহাদ্দিছগণ পার্থক্য করে থাকেন। বার্ধক্যের কারণে সৃষ্ট স্মৃতিশক্তির ক্রুটিকে মুহাদ্দিছগণ “তাগাইয়ুর' বলে থাকেন । এছাড়া বাকী সকল ক্ষেত্রে “ইখতিলাতৃ" বলে থাকেন। “সাইয়েউল হিফয'-এর হুকুম : স্মৃতিশক্তি খারাপ হওয়ার আগের ও পরের হাদীছের মধ্যে পার্থক্য করার চেষ্টা করতে হবে। স্মৃতিশক্তি খারাপ হওয়ার আগে বর্ণিত হাদীছ গ্রহণ করা হবে। স্মৃতিশক্তি খারাপ হওয়ার পর বর্ণিত হাদীছ গ্রহণ করা হবে না। উদাহরণ : ELE EUSA CEL A 198 088 Y p dil 0955 0৪ IS ১৭০ 0 23০৪০ উকৃবা বিন আমির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, তোমরা মেয়েদের অবহেলা করো না। নিশ্চয় তারা আনন্দদায়ক ও মূল্যবান ।৩৮ এই হাদীছে আব্দুল্লাহ বিন লাহিয়া নামে একজন রাবী আছেন, যিনি শক্তিশালী । কিন্তু তার মৃত্যুর দশ বছর পূর্বে তার কিতাবাদীতে আগুন লেগে পুড়ে যায় । ইন্নালিল্লাহ । অতঃপর তিনি মুখস্থ শক্তি থেকে হাদীছ বর্ণনা শুরু করেন। ফলে হাদীছের মধ্যে ভুল হতে থাকে । এই জন্য মুহাদ্দিছগণ তার কিতাব পুড়ে যাওয়ার আগের হাদীছ গ্রহণ করেছেন এবং কিতাব পুড়ে যাওয়ার পরের হাদীছ বর্জন করেছেন। কিতাব পুড়ে যাওয়ার আগে তার কাছ থেকে যারা হাদীছ শুনেছে এবং স্মৃতিশক্তি খারাপ হওয়ার পর আর শোনেনি তাদের বিষয়ে ইমাম যাহাবী (রহঃ) মুহাদ্দিছগণের পক্ষ থেকে নকল করে বলেন, ‘কিতাব পুড়ে যাওয়ার পূর্বে ৪ জন রাবী তার নিকট থেকে হাদীছ শ্রবণ করেছেন । তারা হলেন- (১) আব্দুল্লাহ বিন মুবারাক (২) আব্দুল্লাহ বিন ওহাব (৩) আব্দুল্লাহ বিন মুকরী এবং (৪) আব্দুল্লাহ বিন মাসলামা আল-কা+নাবী” ৩৯ উপরিউক্ত চারজনের সাথে ইমাম আহমাদ বিন হাম্বল (রহঃ) কুতাইবা বিন সাঈদ নামের আরও একজনকে যুক্ত করেছেন। তার সম্পর্কে তিনি বলেন, 2 21 9 ০০ Mal ০০ ৯ Al লু 0৪ 035 288 “কুতাইবা বলেন, ইমাম আহমাদ আমাকে বলেছেন, তোমার বর্ণিত ইবনু লাহিয়ার হাদীছ ছহীহ’ ৪০ উল্লেখিত হাদীছটি এই কুতাইবা বিন সাঈদ (রহঃ) ইবনু লাহিয়া থেকে বর্ণনা করেছেন। অতএব হাদীছটি ছহীহ। ৩৮. মুসনাদে আহমাদ হা/১৭৪১১। ৩৯. ইমাম যাহাবী, সিয়ারু আলামিন নুবালা ৮/১১ পৃঃ । ৪০. ইমাম যাহাবী, সিয়ারু আলামিন নুবালা ৮/১৭ পৃঃ।

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।