মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents শুনেছেন, হাসান ভাই বলেছেন, ... | এই যে অন্য একজন এসে মাঝখানে মহসিন ভাইয়ের নাম বৃদ্ধি করল, অথচ প্রথম সানাদে মাহফ্য ভাই হাসান ভাইয়ের নিকট থেকে শ্রবণের বিষয়ে স্পষ্ট করে বলেছেন। সুতরাং এই মহসিন ভাইয়ের নামযুক্ত সানাদটাই মাযীদ ফী মুত্তাছিলিল আসানীদ। আর যদি মাহফুয ভাই হাসান ভাইয়ের নিকট থেকে শ্রবণের বিষয়ে স্পষ্ট করে না বলতেন, তাহলে মুহসিন ভাইয়ের নামসহ যে সানাদ এসেছে, এটাই গ্রহণ করা হত এবং প্রথমটাকে বিচ্ছিন্ন বলা হত। বাস্তব উদাহরণ : আব্দুল্লাহ ইবনু মুবারাক (রহঃ) সুফিয়ান থেকে, তিনি আব্দুর রহমান ইবনু ইয়ামীদ থেকে, তিনি বলেন, আমাকে বুসর ইবনু ওবায়দুল্লাহ হাদীছ শুনিয়েছেন। হাদীছটি অত্র সানাদে ছহীহ মুসলিমে রাসূল (ছাঃ) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, “তোমরা কবরের উপর বসো না এবং ছালাত আদায় করো না”। এই হাদীছটি আরো অনেক মযবৃত রাবী বর্ণনা করেছেন। তারা কেউই আব্দুল্লাহ ইবনু মুবারকের পরে সুফিয়ানের নাম উল্লেখ করেননি, বরং সরাসরি আব্দুল্লাহ ইবনু মুবারক (রহঃ) আব্দুর রহমান ইবনু ইয়ামীদ থেকে হাদীছটি বর্ণনা করেছেন। যাদের অনেকেই আব্দুর রহমান ইবনু ইয়াধীদ থেকে ইবনু মুবারকের হাদীছ শ্রবণের বিষয়ে স্পষ্ট শব্দসহ বর্ণনা করেছেন । সুতরাং যে সানাদের মাঝে সুফিয়ান (রহঃ)-এর নাম রয়েছে, সেটাই মাযীদ ফী মুত্তাছিলিল আসানীদ ।৩৭ “মাধীদ ফী মুত্তাছিলিল আসানীদ"-এর গ্রন্থ : তাময়ীযুল মাধীদ ফী মুত্তাছিলিল আসানীদ ০০০ 5৪ ১৪) ১৪) (১৯)১১।- খতীব বাগদাদী। মুখতালিত্‌ (৪০1) : আমরা জেনেছি যে, রাবীর স্মৃতিশক্তি জনিত ত্রুটির আধিক্যতার কারণে রাবীর উপর দু'টি হুকুম লাগানো হয়। যদি ক্রুটি বেশী হয়, তাহলে “মুনকারুল হাদীছ’, আর যদি একটু কম হয়, তাহলে “সাইয়েউল হিফয’ । মুনকারুল হাদীছের আলোচনা আমরা উপরে করেছি। এখন সাইয়েউল হিফযের আলোচনা । “সাইয়েউল হিফয’ অর্থ হচ্ছে খারাপ স্মৃতিশক্তি। এটা দুইপ্রকার হয়ে থাকে । যথা : (ক) স্মৃতিশক্তি জনিত স্থায়ী ক্রুটি (খ) স্মৃতিশক্তি জনিত অস্থায়ী ক্ৰটি | নিয়ে আলোচনা করা হল : রাবী যদি জনমগতভাবেই খারাপ স্মৃতিশক্তির অধিকারী হয় এবং হাদীছ বর্ণনায় ভুল করে, তাহলে তার হাদীছ গ্রহণ করা হবে না। কিন্তু যদি মুতাবা“আত বা শাহেদ পাওয়া যায়, তাহলে হাদীছে শক্তি সঞ্চার হয়ে হাদীছ হাসান লি-গইরিহী হবে। (খ) স্মৃতিশক্তি জনিত অস্থায়ী ব্রশ্নটি : রাবী জন্মগতভাবে মযবৃত স্মৃতিশক্তির অধিকারী । কিন্তু জীবন সংসারের চলমান সংগ্রামে ঘটে যাওয়া কোন কোন ঘটনা রাবীর স্মৃতিশক্তি দুর্বল করে দেয় । তখন এই রাবীকে “মুখতালিত* বলা হয় । “সাইয়েউল হিফষ'-এর কারণ : ৩৭. ইমাম তিরমিযী, সুনানে তিরমিযী হা/১০৬৯।

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।