Contents (খ) হাদীছের মাঝে বৈপরীত্য সৃষ্টিকারী তথা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকল রাবী মযবৃতির দিক দিয়ে একই পর্যায়ের হয়। কেননা যদি কেউ মযবৃত হয় এবং আরেকজন দুর্বল হয়, তাহলেতো আর ইযত্বিরাব থাকল না। তখন মযবৃত রাবীর বর্ণিত হাদীছকে গ্রহণ করা হবে এবং দুর্বল রাবীরটা পরিত্যাগ করা হবে । নোট : হাদীছের মধ্যে ইযত্বিরাব সাধারণত সানাদে হয় । মাতনে ইযত্তিরাব কম হয় । মুযত্বরাব হাদীছের হুকুম : হাদীছে বিশৃঙ্খলা দেখা দিলে মুহাদ্দিছগণ প্রাসংগিক বিভিন্ন দলীলের উপর নির্ভর করে কোন এক পক্ষকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। যদি দলীলের ভিত্তিতে কোন এক পক্ষকে প্রাধান্য দেওয়া যায়, তাহলে হাদীছ আর যঈফ থাকে না। যদি বিশৃঙ্খলা এত কঠিন হয় যে, কোন পক্ষকেই প্রাধান্য দেয়া যাচ্ছে না, তাহলে হাদীছ যঈফ বলে গণ্য হবে। উদাহরণ : রাসূল (ছাঃ) বলেছেন, টো bl ৯১২০ ৬৯ Gills দু কই SY “পেঁচায় কিছু নেই, বদ নযর সত্য, শুভ ও অশুভ লক্ষণের মধ্যে সত্য হচ্ছে শুভ লক্ষণ’ ।৩৫ উক্ত হাদীছে তিনটি সনদ রয়েছে। যেমন- (১) আলী ইবনু মুবারক ও হারব ইবনু শাদ্দাদ এই হাদীছটি ইয়াহইয়া থেকে, তিনি হাইয়্যা আত-তামীমী থেকে, তিনি তার পিতা হাবিস আত-তামীমী থেকে, তিনি রাসূল (ছাঃ) থেকে হাদীছটি বর্ণনা করেন। অর্থাৎ এই হাদীছটি হাবিস (রাঃ) সরাসরি রাসূল (ছাঃ) থেকে বর্ণনা করেছেন। (২) শায়বান ইবনু আব্দুর রহমান এই হাদীছটি ইয়াহইয়া থেকে, তিনি হাইয়্যা আত-তামীমী থেকে, তিনি তার পিতা হাবিস আত-তামীমী থেকে, তিনি আবু হুরায়রা (রাঃ) থেকে, তিনি রাসূল (ছাঃ) থেকে । অর্থাৎ হাবিস (রাঃ) হাদীছটি সরাসরি রাসূল থেকে নয়, বরং আবু হুরায়রা (রাঃ)-এর মাধ্যম দিয়ে বর্ণনা করেছেন । এই হল দুই সানাদের মধ্যকার দ্বন্দ্ব । (৩) আবান আল-আত্তারের রিওয়ায়াতেও হাদীছটি আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, কিন্তু সেখানে আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণনাকারী তাবেঈর নাম উল্লেখ করা নেই। অতএব হাদীছটির মধ্যে ইযত্বিরাব বা বিশৃংখলা রয়েছে। এটি একটি মুযত্বরাব হাদীছ ।৩৬ ৮. মুছাহ্হাফ (>): মুছাহ্হাফ শব্দটি তাছহীফ থেকে উৎপন্ন । যার শাব্দিক অর্থ, বিকৃত। পারিভাষিক অর্থে, হাদীছ সংকলন করতে গিয়ে হাদীছের খাতা-পত্র পড়তে যে ভুলগুলো হয়, তাকে ‘তাছহীফ’ বলা হয়। অন্যভাবে বলা যায়, মযবৃত রাবীগণ হাদীছের শব্দকে যেভাবে সংরক্ষণ করেছেন, অন্য কেউ সেই শব্দগুলোর জের, যবর ও পেশ এবং নুকৃতা ব্যবহারে ভুল করলে সে হাদীছকে “মুছাহ্হাফ' বলা হয় । উদাহরণ : রাসূল (ছাঃ) বলেছেন, “যে ব্যক্তি রামাযানের পর শাওয়াল মাসের ৬ দিন ছিয়াম রাখল, সে যেন সারা বছর ছিয়াম রাখল" । আরবীতে ৬ এর আরবী হচ্ছে “সিত্তা' (০৯) । এই হাদীছে আবুবকর আছ-ছুলী তাছহীফ করেছেন । তিনি ৩ না বলে 1৬এবলেছেন। যার অর্থ দাড়ায়, কেউ যদি রামাযানের ছিয়াম রাখার পর শাওয়াল ৩৫. মুসনাদে আহমাদ হা/১৬৬৭৮। ৩৬. হাদীছটির উপর বিস্তারিত জানতে লেখক প্রণীত “হাদীছ তাহকীকে আলবানী (রহঃ)-এর মতপরিবর্তন ও সর্বশেষ সিদ্ধান্ত’ বইটি পড়ুন! দ্রঃ হা/৬।
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।