মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ভালবাসার কথা উল্লেখ করেননি । হাদীছটি সুনানে তিরমিষীর “কিয়ামতের বৈশিষ্ট্য’ অধ্যায়ে আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে ছহীহ সানাদে এসেছে। সেখানেও একথা উল্লেখ নেই । এদিকে এই রাবীর দু'টি ক্রটি রয়েছে। (এক) স্মৃতিশক্তি দুর্বল । (দুই) শী'আ। এই হাদীছ থেকে আমরা উচ্ুলে হাদীছের দু'টি মাসআলার উদাহরণ পেতে পারি । যেমন- (১) দুর্বল রাবী যদি মযবৃত রাবীর বিরোধিতা করে, তাহলে তার হাদীছ মুনকার । (২) বিদ‘আতী যদি তার বিদ“আতের পক্ষে হাদীছ বর্ণনা করে, তাহলে তার বর্ণনা গ্রহণ করা হবে না। এখানে শী‘আ রাবী আহলে বায়তের বিষয়ে হাদীছ বর্ণনা করেছেন। আর আহলে বায়তই হচ্ছে তাদের সব কিছুর ভিত্তি । সুতরাং তার বর্ণিত এই হাদীছটি গ্রহণ করা হবে না। নোট : শায, মুনকার, মারূফ ও মাহফুয এই প্রকারগুলো সানাদ এবং মূল টেক্সট উভয়ের উপর ভিত্তি করে হয় । অত্র উদাহরণে আমরা দেখলাম, হুসাইন-আল-আশকার হাদীছের টেক্সটে মযবূত রাবীদের বিরোধিতা করেছেন। কিন্তু এই বিরোধিতা সানাদেও হয়। মযবৃত রাবী হাদীছকে মাওকুফ হিসাবে তথা ছাহাবীর কথা হিসাবে বর্ণনা করেছেন। অন্যদিকে কোন দুর্বল রাবী সেই হাদীছকে মারফু' বা রাসূল (ছাঃ)-এর কথা হিসাবে বর্ণনা করেছেন। ৫. মাক্লুব (০91): মাকৃলুব শব্দের শাব্দিক অর্থ, পরিবর্তিত, যাকে উল্টানো হয়েছে । পারিভাষিক অর্থে, কোন রাবীর পক্ষ থেকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় সানাদের মধ্যে বা মাতনের মধ্যে কোন পরিবর্তন সৃষ্টি হলে তাকে “মাকৃলুব' হাদীছ বলা হয়। পরিবর্তনের ধরণ ও উদাহরণ : কখনো রাবীর নামে উল্টা-পাল্টা হয়ে যায়। যেমন : কা“ব ইবনু মুররাকে মুররা ইবনু কা“ব বলে দেয়া হয় । কখনো এক মাতনের সানাদকে আরেক মাতনের সাথে লাগিয়ে দেওয়া হয় । কখনো রাবী মূল টেক্সটের এক শব্দকে আরেক শব্দের স্থানে বসিয়ে দেয় । যেমন- রাসূল (ছাঃ) বলেছেন, “সাত শ্রেণীর মানুষ আরশের নীচে ছায়া পাবে । তন্মধ্যে একজন হচ্ছে, যার বাম হাত জানে না ডান হাত কি দান করল'। এভাবেই বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে । কতিপয় রাবী এই হাদীছটির শব্দ উল্টা-পাল্টা করে বর্ণনা করেছেন, Aas GE এ উজ শি এ ৬০ “যার ডান হাত জানে না বাম হাত কি দান করল" । ৩৩ অনুরূপ কোন একজন রাবী জানেন, ইবনু ওমর (রাঃ) থেকে তার ছেলে সালিম সবচেয়ে বেশী হাদীছ বর্ণনা করেন। তাই ইবনু ওমর (রাঃ) থেকে অন্য রাবীর বর্ণনা করা হাদীছও ভুলক্রমে কখনো কখনো সালিম (রহঃ)-এর সানাদে বর্ণনা করেন। এভাবেই সানাদ ও মাতনে পরিবর্তন হয়ে যায়। মাক্লুবের কারণ : কোন হাদীছের মাতন বা মূল টেক্সট একই রকম কিন্তু সানাদ বিভিন্নরকম, তখন রাবীর নিজের অজান্তেই উল্টা-পাল্টা হয়ে যায়। আবার অনেক সময় মুহান্দিছগণের পরীক্ষা নেয়ার জন্য সানাদ ও মাতনের মধ্যে পরিবর্তন করা হয়ে থাকে । ৩৩. ছহীহ মুসলিম হা/২৪২৭।

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।