মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents উদাহরণ : সৃষ্টিকর্তা তার কোন সৃষ্টিজীবের মধ্যে প্রবেশ করে দুনিয়াতে আসেন বলে বিশ্বাস করা । এই আকীদাকে হুলুলের আকীদা বলা হয় । উল্লেখ্য যে, কোন ব্যক্তিকে কাফের ফতওয়া দেওয়া একটি অত্যন্ত জটিল মাসআলা । এই বিষয়ে শায়খ নাছিরুদ্দীন আলবানী (রহঃ)-এর “ফিতনাতুত তাকফীর' গ্রন্থটি একটি সুন্দর গ্রন্থ । বিদ“আতে মুকাফফিরার হুকুম : সর্বসম্মতিক্রমে এই রকম বিদ“আতীর হাদীছ গ্রহণ করা হবে না। (২) বিদ“আতে মুফাসসিক্বা : যে বিদ‘আতে মানুষ কাফের হয় না, তাকে বিদ“আতে মুফাসসিকা বলা হয়। উদাহরণ : শবে বরাত বা ঈদে মিলাদুন নবী পালন করা । বিদ‘আতে মুফাসসিকীর হুকুম : জমহুর মুহাদ্দিছগণের মতে এই রকম বিদ“আতীর হাদীছ কয়েকটি শর্তের ভিত্তিতে গ্রহণ করা হবে । শর্তগ্তলো নিম্ুরূপ । যথা : (ক) যদি সে স্বীয় বিদ'আতের দিকে আহ্বানকারী না হয়। (খ) যদি তার বর্ণিত হাদীছ তার বিদ“আতের পক্ষে না হয়। (গ) সর্বোপরি যদি সে স্মৃতিশক্তির দিক দিয়ে মযবৃত হয়। (ঘ) যদি সে বিদ'আত ছাড়া অন্য কোন গুনাহের দোষে দোষী না হয়। নোট : ইয়াধীদ ইবনু হারূন (রহঃ) বলেন, ‘প্রত্যেক বিদ“আতীর হাদীছ গ্রহণ কর! যদি সে বিদ'আতের দিকে আহ্বানকারী না হয়। তবে রাফেযী-শী“আদের হাদীছ গ্রহণ কর না। কেননা তারা মিথ্যা বলাকে নেকীর কাজ মনে করে’ ৷ ইমাম মালেক (রহঃ)-ও অনুরূপ মন্তব্য পেশ করেছেন ।৩০ রাবীর স্মৃতিশক্তি সম্পর্কিত ত্রুটি থেকে সৃষ্ট হাদীছের প্রকার সমূহ : রাবীর ন্যায়পরায়ণতার সাথে সম্পর্কিত ৫টি ক্রটির মধ্যে ৪টি ত্রুটির আলোচনা আমরা শেষ করেছি। যেখান থেকে যঈফ হাদীছের তিনটি প্রকার আমরা জানতে পেরেছি । সেগুলো হল, (ক) মাওযু বা জাল। (খ) মাতরূক বা পরিত্যক্ত (গ) মাজহুল ও বিদ'আতীর বর্ণিত হাদীছ। উক্ত তিনপ্রকারের হাদীছ সাধারণভাবে ‘যঈফ’ বা অগ্রহণযোগ্য বলে গণ্য হবে। এখন আমরা রাবীর স্মৃতিশক্তি সম্পর্কিত ৫টি ত্রুটির কারণে সৃষ্ট হাদীছের প্রকারগুলো নিয়ে আলোচনা করব। স্নেহের ছাত্ররা! রাবীর স্মৃতিশক্তি সংক্রান্ত ৫টি ত্রুটি আবারো আমরা দেখে নেই- ১- অত্যধিক ভূল ২- অত্যধিক গাফলতি ৩- খারাপ স্মৃতিশক্তি ৪- ওহম বা বিভ্রান্তি ৫- শক্তিশালী রাবীদের বিরোধিতা । উক্ত ৫টি ত্রুটি থেকে যঈফ হাদীছের ৮টি প্রকার তৈরি হয়। যেমন- ১. মুনকার ২. শায ৩. মুঁআল্লাল ৪. মুদরাজ ৫. মাকৃলুব ৬. মাযীদ ফী মুস্তাছিলিল আসানীদ ৭. মুযত্বরিব ৮. মুছাহ্হাফ-মুহার্রাফ । এখানে কয়েকটি কথা মনে রাখা যরূরী যে, ৩০. সালিম, তাইসীরু উলুমিল হাদীছ, পৃঃ ১৩৩।

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।