Contents রাবী মাজহুল হওয়ার কারণ : রাবী সাধারণত তিন কারণে মাজহুল বা অপরিচিত হয় : (১) রাবীর থেকে হাদীছ বর্ণনাকারীর সংখ্যা অতি অল্প হওয়া । এই জাতীয় রাবীদের জমা করে ইমাম মুসলিম (রহঃ) একটি অতি মুল্যবান কিতাব রচনা করেছেন । যার নাম “আল-উহদান? (০)1১৯1)। (২) রাবীর উপাধি ও উপনাম অনেক থাকা । যার মধ্যে কোন এক নামে সে প্রসিদ্ধ হয়ে গেছে। পরবর্তীতে অন্য কোথাও তার অপ্রসিদ্ধ উপাধি বা উপনামের মাধ্যমে কেউ হাদীছ বর্ণনা করলে পাঠকের নিকট এ রাবী অপরিচিত হয়ে যায়। এই জাতীয় রাবীদের বিষয়ে খতীব বাগদাদী (রহঃ) একটি সুন্দর কিতাব রচনা করেছেন, যার নাম “মুষিহু আওহামিল জামঈ ওয়াত-তাফরীকৃ" ($81, | ০৪ শ-০৯৭)। (৩) বর্ণনাকারী কখনো কখনো রাবীর নাম উল্লেখ না করে বলে “আমাকে একজন ব্যক্তি হাদীছ শুনিয়েছে' বা “আমাকে একজন শায়খ হাদীছ শুনিয়েছে'। মাজহুলের প্রকারভেদ : মুহান্দিছগণ মাজহুল হাদীছকে তিনভাগে ভাগ করেছেন । যথা- (১) মাজহুলুল আইন (২) মাজহুলুল হাল এবং (৩) মুবহাম । নিম্নে এদের পরিচয় ও হুকুম উল্লেখ করা হল : (এক) “মাজহুলুল আইন’ (| ৬৯০) : পারিভাষিক অর্থে, যে রাবীর নাম জানা যায় কিন্তু তার থেকে হাদীছ বর্ণনাকারী মাত্র একজন, তাকে “মাজহুলুল আইন’ বলা হয়। “মাজহ্লুল আইন:-এর হুকুম : (ক) জমহুর মুহাদ্দিছগণের নিকটে এই রকম রাবীর বর্ণিত হাদীছ অগ্রহণযোগ্য । (খ) মাজহ্লুল আইন রাবীর বর্ণিত হাদীছকে অন্য কোন দুর্বল হাদীছে শক্তি সঞ্চার করার জন্য সাক্ষী হিসাবে গ্রহণ করা যাবে কি? এই মর্মে সঠিক মন্তব্য হচ্ছে, গ্রহণ করা যাবে না। তবে যদি অত্যধিক সূত্রের কারণে যোগ্য কোন মুহান্দিছের অন্তর প্রশান্তি পায়, তাহলে গ্রহণ করতে পারে । (দুই) “মাজহ্লুল হাল’ (২ ০১৫৯): পারিভাষিক অর্থে, যে রাবীর নিকট থেকে হাদীছ বর্ণনাকারীর সংখ্যা একের অধিক । কিন্তু কোন মুহাদ্দিছের পক্ষ থেকে তার মযবৃত ও ন্যায়পরায়ণ হওয়ার বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায় না। সে রাবীকে “মাজহ্ুলুল হাল’ বলা হয়। যার অপর নাম “মাসতৃর*। নোট : অনেক মুহাদ্দিছ ‘মাসতূর’ এবং “মাজহুলুল হালে*র মধ্যে পার্থক্য করেছেন । তাদের মতে মাসতুর হচ্ছে, যার প্রকাশ্য ন্যায়পরায়ণতা জানা যায়, কিন্ত অপ্রকাশ্য ন্যায়পরায়ণতা জানা যায় না। অর্থাৎ কোন একজন রাবী সৰ্ম্পকে সাধারণভাবে এতটুকু জানা যায় যে, সে একজন মুসলিম, ৫ ওয়াক্ত ছালাত আদায় করে । কিন্ত তার সম্পর্কে তার পাড়া-প্রতিবেশীদের জিজ্ঞেস করে বা তার সাথে থেকে বা সফর করে তার বাস্তব অবস্থা সম্পর্কে জানা যায়নি । তার স্মৃতিশক্তি সম্পর্কে কোন মুহাদ্দিছের মন্তব্যও পাওয়া যায়না । এই রকম রাবীকে মাসতৃুর বলে । পক্ষান্তরে মাজহুলুল হাল হচ্ছে, যার প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল প্রকার ন্যায়পরায়ণতা পর্দার আড়ালেই থেকে যায় । “মাজহুলুল হাল'-এর হুকুম : ক- মাসতুর বা মাজহুলুল হালের বর্ণিত রিওয়ায়াতও জমহুর মুহাদ্দিছগণের নিকট অগ্রহণীয়। হানাফী মাযহাবের অনেক আলেম বলেছেন, যদি মাসত্রর প্রথম দুই শতাব্দী হিজরীর বা তাবেঈদের যুগের মানুষ হন, তাহলে তার হাদীছ গ্রহণ করা হবে। খ- মাসত্ুরের বর্ণিত রিওয়ায়াতের মুতাবা“আত বা শাহেদ পাওয়া গেলে তা হাসান লি-গইরিহি পর্যায়ে উন্নিত হবে ।
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।