Contents তার উত্তাদ আবী আলী ইবনু আব্দুর রহীমের নিকট পেশ করলে তিনি বলেন, সে মিথ্যা বলেছে । আবু হাতেম শাযান থেকে কোন হাদীছ বর্ণনা করেন নি।২৯ গ- হাদীছের শব্দে সাহিত্যের ছাপ না থাকা । একদম নিম্ন পর্যায়ের আরবী ভাষা ব্যবহৃত হওয়া । ঘ- পবিত্র কুরআন এবং ছহীহ হাদীছের কোন নিশ্চিত মূলনীতির বিরোধী হওয়া । ঙ- রাবীর নিজ মাযহাবের পক্ষে হাদীছ বর্ণনা করা । তথা শী“আ রাবীর আবুবকর এবং ওমর (রাঃ)-এর বিরোধিতায় রাসূল (ছাঃ)-এর নামে হাদীছ বর্ণনা করা। এছাড়া আরো অনেক মাধ্যমে মুহাদ্দিছগণ হাদীছের সত্য-মিথ্যা নির্ণয় করে থাকেন । নোট : হাদীছ সংকলনের যুগ শেষ ৷ তাই রাসূল (ছাঃ)-এর নামে কেউ মিথ্যা বললে তা নির্ণয় করা কিছুটা হলেও সহজ। হাদীছের যে সমস্ত কিতাব মুহাদ্দিছগণ সংকলন করে গেছেন, তার মধ্যে বর্ণিত হাদীছ যাচাই করা হবে। হাদীছ পেলে সানাদ অনুযায়ী সিদ্ধান্ত হবে। আর না পেলে হাদীছ মিথ্যা বলে প্রতীয়মান হবে । উল্লেখ্য যে, স্বতন্ত্র হাদীছ গ্রন্থ ছাড়াও বিভিন্ন তাফসীর গ্রন্থ, ইতিহাস গ্রন্থসহ বিভিন্ন গ্রন্থে মুহাদ্দিছ ও মুফাসসিরগণ সানাদসহ হাদীছ বর্ণনা করেছেন। জাল হাদীছের হুকুম : হাদীছ জাল করা সর্বসম্মতিক্রমে হারাম । হাদীছ জালকারীর ঠিকানা জাহান্নাম । জাল হাদীছ শরী“আতের হুকুম প্রণয়নে বিন্দুমাত্র ধর্তব্য নয়, বরং জাল হাদীছ থেকে সতর্ক করা প্রতিটি আলেমের অবশ্য কর্তব্য । ২. মাতরূক (4১১৬1): শাব্দিক অর্থ পরিত্যক্ত । পারিভাষিক অর্থে, যে রাবী জনসাধারণের সাথে দৈনন্দিন আলাপচারিতায় মিথ্যা বলে, তার বর্ণিত হাদীছ মাতরূক। মাতরূক এবং মাওযু হাদীছের মধ্যে পার্থক্য : রাবীর নামে যদি রাসূল (ছাঃ)-এর উপর মিথ্যা হাদীছ বলার প্রমাণ থাকে, তাহলে তার বর্ণিত হাদীছ মাওর্যু হবে। পক্ষান্তরে রাবীর নামে রাসূল (ছাঃ)-এর উপর মিথ্যা বলার কোন প্রমাণ নেই। কিন্তু রাবী মানুষের সাথে দৈনন্দিন কথা-বার্তায় মিথ্যা বলতে অভ্যস্ত । এই রাবীর বর্ণিত হাদীছ মাতরূক বলে গণ্য হবে । মাতরূক হাদীছের হুকুম : মাতরূক একদম নিম্্ পর্যায়ের হাদীছ । মাতরূক হাদীছ দ্বারা দলীল গ্রহণ যেমন জায়েয নয়, তেমনি অন্য দুর্বল হাদীছকে শক্তিশালী করার জন্য মাতরূক হাদীছের সাহায্য নেয়াও গ্রহণীয় নয়। ৩. মাজহুল (৬৬1): রাবীর ন্যায়পরায়ণতা সম্পর্কিত ৫টি ত্রুটির মধ্যে মাজহুল হচ্ছে তৃতীয় । মাজহুলের শাব্দিক অর্থ অপরিচিত, অচেনা । পারিভাষিক অর্থে, যে রাবীর নাম ও অবস্থা সম্পর্কে জানা যায় না, তাকে মাজহুল বলা হয়। নোট : যেহেতু রাবীর পরিচয়ই জানা যায় না, সেহেতু তার ন্যায়পরায়ণতা সম্পর্কে কেমন করে জানা যাবে! সেজন্য রাবীর অপরিচিতিকে তার ন্যায়পরায়ণতার ত্রুটি হিসাবে গণ্য করেছেন মুহাদ্দিছগণ । ২৯. লিসানুল মীযান ৫/২২৯ পৃঃ ।
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।