Contents অর্থাৎ ‘যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করল তার থাকার জায়গা জাহান্নাম” ।২৭ সুতরাং জাল ও যঈফ হাদীছ সম্পর্কে সতর্কতা অতীব যরূরী । অন্ততঃপক্ষে রাসূল (ছাঃ)-এর হাদীছের হেফাযতের খাতিরে । জাল হাদীছ সংক্রান্ত কিতাবসমূহ : সালাফে ছালেহীনগণ জাল হাদীছকে আলাদাভাবে সংকলন করে অনেক কিতাব লিখেছেন । তনুধ্যে অন্যতম হচ্ছে- (১) কিতাবুল মাওযূ'আত (৩০ 5-০। 5434) - ইমাম ইবনুল জাওযী (রহঃ)। (২) সিলসিলাতুল আহাদীছিয যঈফাহ ওয়াল মাওযু‘আহ (২০ ০5৭15 28৯২৮] ১১১১১ 4৮৯৮৯)- ইমাম নাছিরুদ্দীন আলবানী (রহঃ)। (৩) আল-আসরার আল-মারফ“আ ফিল আহাদীছিল মাওযু“আহ (+০ ৯০৯৭] ১১১১১ ওই 2০ 9৪১৭] ১13) -মোল্লা আলী কারী হানাফী রেহঃ)। মুহাদ্দিছগণ অনেক পদ্ধতি অবলম্বন করে জাল হাদীছ নির্ণয় করেন । নিম্নে তা উল্লেখ করা হল : (১) রাবী নিজেই স্বীকার করে : উদাহরণ : নূহ ইবনু আবি মারিয়াম । সে ইকরিমা (রহঃ) থেকে ইবনু আব্বাস (রাঃ)-এর নামে কুরআনের ফযীলতে অনেক হাদীছ বর্ণনা করত । যখন তাকে তার বর্ণিত হাদীছগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন সে নির্দ্বিধায় স্বীকার করে এবং বলে, আমি লোকজনকে দেখছি, তারা কুরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং আবু হানীফার ফিকৃহ ও ইবনু ইসহাকের যুদ্ধের কাহিনী বিষয়ক বই পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এজন্যই আমি কুরআনের ফযীলতে হাদীছ বর্ণনা করি ।২৮ (২) রাবী যে সানাদে হাদীছ বর্ণনা করেছেন এঁ সানাদের কোন ব্যক্তি জীবিত থাকলে মুহাদ্দিছগণ তাহকীকের জন্য সরাসরি তার কাছে যান এবং যাচাই করেন। (৩) এ সানাদের কোন ব্যক্তি জীবিত না থাকলে কয়েকটি বিষয় দেখা হয়, ক- হাদীছ বর্ণনাকারী যে উত্তাদের নাম বলেছেন, সে উত্তাদের সাথে বর্ণনাকারীর কখনো দেখা হয়েছে কি-না তা বিশ্লেষণ করা । এর জন্য ইলমুর রিজালের জ্ঞান থাকা যরূরী। যদি উস্তাদ রাবীর জন্মের আগেই মৃত্যুবরণ করে থাকেন বা দুই জনের জনুস্থানের মাঝে এত দূরত্ব যে, কারো সাথে কারো দেখা হওয়ার সম্ভাবনাই নেই, তাহলে ধরে নেয়া হবে এই রাবী হয় তার উস্তাদের নাম গোপন করেছেন অথবা মিথ্যা বলেছেন। উভয় অবস্থাতেই হাদীছ অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে খ- হাদীছ বর্ণনা করার ক্ষেত্রে রাবী একক কি-না তা যাচাই করা । এক্ষেত্রে হাদীছ বর্ণনাকারী যে উত্তাদের নাম বলেছেন, সে উত্তাদের অন্যান্য ছাত্ররা এই জাতীয় হাদীছ বর্ণনা করে কি-না তা যাচাই করা । এই উদ্দেশ্যে মুহাদ্দিছগণ সেই উত্তাদের ছাত্রদের থেকে তথ্য নিয়ে অথবা তাদের হাদীছের সাথে মিলিয়ে নিয়ে সত্য-মিথ্যা নির্ণয় করেন। উদাহরণ : মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ ইবনু কাসিম নামের জনৈক রাবী একদা একটি হাদীছ বর্ণনা করতে গিয়ে বলেন, আবু হাতেম তাকে শাযান থেকে হাদীছ শুনিয়েছেন, তিনি শু“বা থেকে, তিনি কাতাদা থেকে, তিনি আনাস (রাঃ) থেকে, রাসূল (ছাঃ) বলেন, “আলেমের কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশী দামী’ হাদীছ শ্রবণকারী হাদীছটি ২৭. ছহীহ বুখারী হা/১২৯১। ২৮. আল-আছার আল-মাওরযূ*আহ ফিল আখবারিল মারফূঁআহ হা/১৫।
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।