Contents রাবীর স্মৃতিশক্তি সম্পর্কিত ক্রটি মোট ৫টি | যথা- ১. অত্যধিক ভুল করা । ২. হাদীছ শ্রবণ ও বর্ণনার সময় গাফিল থাকা । ৩. হাদীছ বর্ণনা করতে গিয়ে সন্দেহ-বিভ্রান্তির মধ্যে পড়ে যাওয়া । ৪. অন্যান্য মযবুত রাবীদের বর্ণিত হাদীছের সাথে মিল না থাকা । ৫. স্মৃতিশক্তি দুর্বল হওয়া । উপরিউক্ত ১০টি ত্রুটি সম্বলিত হাদীছগুলো মোট ৯ ভাগে বিভক্ত। সেগুলো হচ্ছে : ১. মাওরূ বা জাল ২. মাতরূক ৩. মুনকার ৪. মু“আল্লাল ৫. মুদরাজ ৬. মাকুলুব ৭. মাযীদ ফী মুত্তাছিলিল আসানীদ ৮. মুযতুরিব ৯-১০. মুছাহহাফ- মুহার্রাফ । নিম্নে প্রকারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল : ১. মাওয়ূ' (6৬৯৭): সংজ্ঞা : শাব্দিক অর্থে, মাওযূ* হল- যা তৈরী করা হয়েছে, যা বানানো হয়েছে । এককথায় ‘জাল’ ৷ সরকার কর্তৃক মুদ্রিত টাকার পরিবর্তে মানুষ যেমন জাল টাকা তৈরি করে, তেমনি রাসূল (ছাঃ)-এর হাদীছও মানুষ নিজে থেকে তৈরি করে বা জাল করে । তাই তাকে মাওরু* বলা হয়। পারিভাষিক অর্থে, যে রাবী রাসূল (ছাঃ)-এর নামে মিথ্যা বলে, তার বর্ণিত হাদীছ জাল। জাল হাদীছ বর্ণনা করার কারণ : যুগে যুগে কয়েকটি কারণে মানুষ রাসূল (ছাঃ)-এর নামে হাদীছ জাল করার মত ধৃষ্ঠতা দেখিয়েছে । যেমন- (ক) ইহুদী-খুষ্টানদের মদদ পুষ্ট বাতিল ফিরকীগুলো ইসলামকে ভিতর থেকে ধ্বংস করে দেওয়ার জন্য নিজেদের পক্ষে জাল হাদীছ তৈরি করেছে। (খ) মাযহাবী অন্ধভক্তি সৃষ্টি হওয়ার কারণে নিজের মাযহাবকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জাল হাদীছ তৈরিতে পিছপা হয়নি অনেকেই। (গ) খলীফা-বাদশাহদের গোলামী করতঃ তাদের নৈকট্য হাছিলের জন্য তাদের ভুল কৃতকর্মের সাফাই গেয়ে জাল হাদীছ তৈরি করেছে অনেক নামধারী আলেম । (ঘ) মানুষকে অত্যধিক সৎ আমলের প্রতি উৎসাহিত করার জন্য কিছু অবুঝ ছুফী বিভিন্ন আমলের ফযীলত বর্ণনায় জাল হাদীছ তৈরি করে ইসলামের অপূরণীয় ক্ষতি সাধন করেছে। জাল হাদীছের উদাহরণ : “যদি রাসূল (ছাঃ) না থাকতেন, তাহলে আল্লাহ দুনিয়া তৈরি করতেন না'।২ “মহান আল্লাহ সর্বপ্রথম মুহাম্মাদ (ছাঃ)-এর নূর তৈরী করেছেন’ ।২৬ জাল হাদীছ থেকে সতর্ক করতে গিয়ে শায়খ আব্দুর রাযযাক ইবনু ইউসুফ তার বহু বক্তব্যে বলেন, “এ দেশের মাটিতে শতকরা ৯০% তাফসীর মাহফিলে মিথ্যা তাফসীর বলা হয়। এ দেশের শতকরা ৯০ জন বক্তা তাদের বক্তব্যে জাল ও যঈফ হাদীছ বলেন’ অথচ জাল হাদীছ বর্ণনার ভয়াবহতা সম্পর্কে রাসূল (ছাঃ) বলেছেন, EM ০9882159512 015 তি ৩৪ ২৫. আলবানী, সিলসিলা যঈফাহ হা/২৮২। ২৬. ইসমাঈল ইবনু মুহাম্মাদ আল-আজলুনী, কাশফুল খাফা হা/৮২৭।
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।