মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents অর্থাৎ সে একজন ন্যায়পরায়ণ, তাকৃওয়াশীল ব্যক্তি । শায়খুল হাদীছের ছাত্র । শায়খুল হাদীছের পক্ষ থেকে তার কোন খবর বর্ণনা করা অসম্ভব নয় । অতএব সানাদ মুত্তাছিল তথা বিচ্ছিন্ন নয়, বরং সংযুক্ত । তার চেয়ে ভাল তার কোন পড়ার সাথী তার এই কথার বিরোধিতা করছে না। অতএব খবরটি শাযও নয়। তার বর্ণিত কথায় কোন ইল্লাতও নেই। কিন্তু সব ঠিক থাকলেও তার স্মৃতিশক্তি হালকা দুর্বল। একটা পড়া যেখানে মাহমুদের একবার দেখলেই মুখস্থ হয়ে যায়, সেখানে নাঈমের অন্ততঃপক্ষে দশবার দেখা লাগে । কিন্ত সে আবার এতই দুর্বল নয় যে দশবার দেখার পর যা মুখস্থ হয়, তা কিছুক্ষণ মনে থাকে, তারপর আবার ভুলে যায় । বরং দশবার দেখার পর যা মুখস্থ হয়ে যায়, তা আর ভুলে না। নাঈমের এই স্মৃতিশক্তির হালকা দুর্বলতার কারণে তার প্রদত্ত খবরকে ‘হাসান লি-যাতিহী* বলা হবে। বাস্তব উদাহরণ-২ : রাসূল (ছাঃ) বলেন, 89০ ৫ ৩৪ এ 99 28 Al he GH ও সি অর্থাৎ “যদি আমি আমার উম্মতের উপর কষ্টকর মনে না করতাম, তাহলে প্রতি ওয়াক্ত ছালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম’ ২১ অত্র হাদীছটি তিরমিযীর সানাদে বর্ণিত সকল রাবী মযবৃত। একমাত্র মুহাম্মাদ বিন আমর আল-লায়ছীর স্মৃতিশক্তিতে হালকা সমস্যা আছে। সুতরাং হাদীছটি হাসান লি-যাতিহী । তৃতীয় প্রকার- ছহীহ লি-গইরিহী (১১৯৯1 ৮-০)-এর পরিচয় : সংজ্ঞা : শাব্দিক অর্থে, যে নিজে নিজে ছহীহ হওয়ার যোগ্যতা রাখে না, বরং অন্যের সাহায্য নিয়ে ছহীহ হয়, তাকে ছহীহ লি-গইরিহী বলা হয়। পারিভাষিক অর্থে, যে হাদীছ রাবীর স্মরণশক্তির হালকা দুর্বলতার কারণে হাসান লি- যাতিহী হাদীছে পরিণত হয়েছে। সেই হাদীছ যখন বিভিন্ন সানাদ থেকে আসে, তখন হাদীছের দুর্বলতা দূরীভূত হয়ে যায় এবং তখন সে হাদীছকে “ছহীহ লি-গইরিহী” বলা হয়। উদাহরণ-১ : নাঈমের মত হালকা দুর্বল স্মৃতিশক্তির অধিকারী ছাত্র আমাদেরকে যে খবরটা দিল, সেই খবরটাই তার মত আরো দশটা ছাত্র দিচ্ছে। তাই আমাদের এটা বলার কোন অবকাশ নেই যে, নাঈমতো দুর্বল, তার কথার কোন ভরসা নেই। কেননা তার মত আরো দশজন একই খবর দেয়ার কারণে খবরটি আর দুর্বল নেই । বরং শক্তিশালী হয়ে গেছে। নাঈম হয়তো ভুলে যেতে পারে বা ভুল করতে পারে । তাই বলে কি দশজনই ভুলে যাবে? তারাও ভুল করবে? এটা সম্ভব নয়। সুতরাং এই রকম বিভিন্ন সানাদ থেকে আসা খবরকে ছহীহ লি-গইরিহী বলা হয়। বাস্ত্মব উদাহরণ-২ : হাসান লি-যাতিহী হাদীছের উদাহরণে মিসওয়াকের যে হাদীছ আমরা পেশ করেছিলাম সেই হাদীছটি তিরমিযীর অত্র সানাদ ছাড়াও সুনানে ইবনু মাজাহ২২ সহ বিভিন্ন কিতাবে অনেক সানাদে বর্ণিত হয়েছে। সুতরাং হাদীছটি ছহীহ লি-গইরিহী । চতুর্থ প্রকার- হাসান লি-গইরিহী (১১৯ ০-)-এর পরিচয় : সংজ্ঞা : শাব্দিক অর্থে, যে নিজে নিজে হাসান হওয়ার যোগ্যতা রাখে না; বরং অন্যের সাহায্য নিয়ে হাসান হয়, তাকে হাসান লি-গইরিহী বলা হয়। পারিভাষিক অর্থে, যখন কোন যঈফ হাদীছ বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ার কারণে বর্জনের স্তর থেকে গ্রহণের যোগ্যতা লাভ করে, তখন তাকে “হাসান লি-গইরিহী" হাদীছ বলা হয়। ২১. সুনানে তিরমিযী হা/২২। ২২. সুনানে ইবনে মাজাহ হা/৩০২; সুনানে আবিদাউদ হা/ ৪৭।

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।