Contents (৩) উপরের বিশুদ্ধতম সানাদগুলোর মধ্যে আমরা কোনটাকে কোনটার উপর প্রাধান্য দিব না। বরং সবগুলোকেই উঁচু পর্যায়ের সানাদ বলে গণ্য করব । এছাড়া অন্যান্য মুহাদ্দিছের পক্ষ থেকে যদি অন্য আরো সর্ববিশুদ্ধ সানাদ জানতে পারি, তাহলে সেগুলোও উঁচু পর্যায়ের সানাদ বলে গণ্য হবে। ছহীহ লি-যাতিহী হাদীছসমূহের স্তর বিন্যাস : যে হাদীছের মধ্যে উপরে বর্ণিত ছহীহ হাদীছের ৫টি গুণ যে পরিমাণে পাওয়া যাবে, সে হাদীছের মানের স্তরও সে হিসাবে বাড়বে । হাফেয ইবনু হাজার আসক্বালানী (রহঃ) ছহীহ লি-যাতিহী হাদীছ সমূহের মানের উপর ভিত্তি করে নিম্নের স্তর বিন্যাস করেছেন : ১- মুত্তাফাক আলাইহ, তথা যে হাদীছ বুখারী ও মুসলিম গ্রহণ করেছেন । ৩- শুধু ছহীহ মুসলিমের হাদীছ। ৪- বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী ছহীহ হাদীছ। ৫- বুখারীর শর্ত অনুযায়ী ছহীহ হাদীছ। ৬- মুসলিমের শর্ত অনুযায়ী ছহীহ হাদীছ। ৭- যে সমস্ত ছহীহ হাদীছ উপরের ৬ প্রকারের বাইরে । ফায়দা : দুই হাদীছের মাঝে দ্বন্দ হলে অত্র বিন্যাস অনুযায়ী অপেক্ষাকৃত উপরের স্তরের হাদীছকে প্রাধান্য দেয়া হবে। বুখারী-মুসলিমের শর্ত অনুযায়ী ছহীহ : কোন হাদীছের সকল রাবী যদি এ সমস্ত রাবীর অন্তর্ভূক্ত হয়, যাদের হাদীছ ইমাম বুখারী ও মুসলিম (রহঃ) তাদের ছহীহে গ্রহণ করেছেন, তাহলে সে হাদীছকে বুখারী-মুসলিমের শর্তে ছহীহ বলা হয়। নোট : এই স্তর বিন্যাস থেকে আমাদের মনে হতে পারে, মুত্তাফাক আলাইহ হলেই তা সবচেয়ে বিশুদ্ধ বলে গণ্য হবে। কিন্তু এটা একটা ভুল ধারণা । এই স্তরসমূহের বাইরেও অপেক্ষাকৃত বেশী বিশুদ্ধ হাদীছ পাওয়া যেতে পারে। যেমন- মনে করি, তিরমিযীর কোন হাদীছ মাশহুর এবং এর সকল সূত্র বিশুদ্ধ। পাশাপাশি একটা সুত্র আমাদের উপরে বর্ণিত সর্ববিশুদ্ধ সানাদগুলোর অন্তর্ভুক্ত । সকল মুহাদ্দিছ হাদীছকে ছহীহ বলেছেন। তাহলে এই হাদীছটি বুখারী-মুসলিমের এ হাদীছের উপর প্রাধান্য পাবে, যার সানাদে এই জাতীয় বৈশিষ্ট্যগুলো নেই । যেমন- বুখারী- মুসলিমের কোন হাদীছ শুধুমাত্র একটি সানাদে বর্ণিত। সানাদের মধ্যে এমন একজন রাবী রয়েছে, যার বিষয়ে মুহাদ্দিছগণের মাঝে মত-পার্থক্য রয়েছে । হাদীছটি এ সমস্ত হাদীছের অন্তর্ভুক্ত, বুখারী-মুসলিমের যে সমস্ত হাদীছের উপর কিছু মুহাদ্দিছ অভিযোগ করেছেন। তাহলে বুখারী-মুসলিমে বর্ণিত হওয়ার পরেও হাদীছটি তিরমিযীর উক্ত বৈশিষ্ট্যসম্পন্ন হাদীছের চেয়ে নিন স্তরের বলে গণ্য হবে। দ্বিতীয় প্রকার- হাসান লি-যাতিহী (441২ ০)-এর পরিচয় : সংজ্ঞা : যে হাদীছের মাঝে হাদীছ ছহীহ হওয়ার ৪টি শর্ত পূর্ণরূপে পাওয়া যায়, কিন্তু রাবীর স্মরণশক্তিতে কোন ক্রটি বা দুর্বলতা পরিলক্ষিত হয়, তখন তাকে “হাসান লি-যাতিহী’ বলা হয়। নোট : হাসান হাদীছের সংজ্ঞা ও প্রকারভেদ নিয়ে মুহাদ্দিছগণের মাঝে বিস্তর মতদ্বন্দ আছে। আমরা এখানে হাফেয ইবনু হাজার আসকলানী (রহঃ)-এর সংজ্ঞা ও প্রকারভেদের উপর নির্ভর করেছি। উদাহরণ-১ : আমরা ছহীহ লি-যাতিহীর উদাহরণে মাহমুদ নামটি ব্যবহার করেছিলাম । মনে করি, মাহমুদের প্রদত্ত সেই খবরটি শায়খুল হাদীছের পক্ষ থেকে নাঈম আমাদেরকে দিল । তার মধ্যে সকল গুণ পূর্ণরূপে পাওয়া যায়।
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।