Contents মাকৃবুল বা গ্রহণযোগ্য হাদীছ মোট চার প্রকার । যথা : (১) ছহীহ লি-যাতিহী (২) হাসান লি-যাতিহী (৩) ছহীহ লি-গইরিহী এবং (8) হাসান লি-গইরিহী । নিম্নে প্রত্যেক প্রকারের পরিচয় আলোচনা করা হল : প্রথম প্রকার- ছহীহ লি-যাতিহী (41২ :৯০)-এর পরিচয় : সংজ্ঞা : যে হাদীছের মধ্যে হাদীছ ছহীহ হওয়ার ৫টি শর্ত পূর্ণরূপে পাওয়া যায়, তাকে “ছহীহ লি-যাতিহী’ বলে । হাদীছ ছহীহ হওয়ার শর্ত ৫টি । যথা : (এক) রাবী ন্যায়পরায়ণ হওয়া । (দুই) হাদীছ সংরক্ষণে রাবী মযবৃত হওয়া । (তিন) সানাদ মুস্তাছিল হওয়া অর্থাৎ সানাদে বিচ্ছিন্নতা না থাকা । (চার) হাদীছ শায না হওয়া । (পচ) হাদীছে কোন গোপন ইল্লাত না থাকা । যখন এই ৫টি শর্ত কোন হাদীছের মাঝে পূর্ণরূপে পাওয়া যায়, তখন সেই হাদীছকে ছহীহ লি-যাতিহী বলা হয় । নীচে শর্তগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হল : শর্ত-১ : রাবী ন্যায়পরায়ণ হওয়া পাপী নয়, মিথ্যুক নয়, অপরিচিত নয় বরং পরিচিত, তাকৃওয়াশীল, পরহেযগার ও ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে আদিল বা ন্যায়পরায়ণ বলা হয়। ব্যক্তিত্ব সম্পন্ন বলতে ভারতৃকে বুঝায় । চায়ের স্টলে, দোকান-পাটে আড্ডা না দেয়া, ছোট-খাটো বিষয় নিয়ে ঝগড়াতে লিপ্ত না হওয়া ইত্যাদি। শর্ত-২ : হাদীছ সংরক্ষণে রাবী মযবৃত হওয়া হাদীছ দুইভাবে সংরক্ষণ করা হয়ে থাকে । (ক) মুখস্থ শক্তির মাধ্যমে ও (খ) লিখে রাখার মাধ্যমে । মুখস্থ শক্তিতে মযবূত অর্থ হচ্ছে, স্মৃতি শক্তি ভাল, অত্যধিক ভুল করে না, মযবৃত রাবীদের সাথে বৈপরীত্য সম্পন্ন হাদীছ বর্ণনা করে না, হাদীছ শ্রবণ ও বর্ণনার সময় অমনোযোগী থাকে না। লিখিত সংরক্ষণে মযবৃত অর্থ হচ্ছে, লিখে নেওয়ার পর থেকে অন্যের নিকট বর্ণনা করা পর্যন্ত কিতাবটি নিজের কাছেই থাকা, অন্য কারো কাছে হস্তান্তরিত না হওয়া, পুড়ে বা হারিয়ে না যাওয়া । শর্ত-৩ : সানাদ মুত্তাছিল হওয়া অর্থাৎ সানাদে বিচ্ছিন্নতা না থাকা হাদীছের সানাদে প্রত্যেক রাবীর তার উত্তাদের নিকট থেকে সরাসরি হাদীছ শ্রবণ করা। শর্ত-৪ : হাদীছ শায না হওয়া যখন কোন বিশুদ্ধ হাদীছ তার চেয়ে অপেক্ষাকৃত বেশী বিশুদ্ধ হাদীছের বিরোধিতা করে, তখন এই নিম্লুতর ছহীহ হাদীছকে শায বলা হয়। আর কোন হাদীছকে ছহীহ হওয়ার জন্য এ ত্রুটি থাকবে না। শর্ত-৫ : হাদীছে কোন গোপন ইল্লাত না থাকা ইল্লাত হচ্ছে, হাদীছের গোপন দোষ-ক্রুটি | বাহ্যিকভাবে হাদীছকে ছহীহ মনে হবে কিন্তু বাস্তবতা হল, হাদীছটি ছহীহ নয়। হাদীছের ভিতরে এমন দোষ-ক্রটি আছে, যা কেবল ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হাতিম, ইমাম আবু যুরআ+, দারাকুৎনী, বায়হাকী (রহঃ) প্রমুখদের মত মহান মুহাদ্দিছগণের পক্ষেই জানা সম্ভব । এই ধরনের দোষ-
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।