মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents পারিভাষিক অর্থে যে হাদীছগুলো মাশহুর, সেগুলোকে আলাদাভাবে কোন মুহাদ্দিছ জমা করেছেন কি-না তা জানা যায় না, তবে মানুষের মাঝে প্রসিদ্ধ ও প্রচলিত হাদীছকে অনেক মুহাদ্দিছ জমা করেছেন। যেমন : (ক) আল-মাকাছিদুল হাসানা ফীমাশতাহারা আলাল-আলসিনাহ (4&4) ৮০ 388 3 20551 ১৪৭)- গ্রন্থটির লেখক আল্লামা সাখাবী (রহঃ)। (খ) কাশফুল খাফা ওয়া মুধীলুল ইলবাস ফীমাশতাহারা মিনাল আহাদীছ আলা আলসিনাতিন-নাস( 2৮1 ০০ E2335 Cs 2858 ls এট 03929 ৬5 ০৪৫) - আল্লামা আজলুনী (রহঃ) উক্ত গ্রন্থটি রচনা করেছেন। “আযীয (3891)-এর পরিচয় : শাব্দিক অর্থ শক্ত হওয়া, দুর্লভ হওয়া । পারিভাষিক অর্থে, যে হাদীছের বর্ণনাকারীর সংখ্যা কোন যুগে দুইজনের কম ছিল না, তাকে “আযীয” হাদীছ বলা হয়। দুইজন রাবী থেকে আসার কারণে হাদীছটি শক্তি লাভ করে, তাই তাকে আযীয বলা হয়। দুর্লভ হওয়ার কারণেও তাকে আযীয বলা হয়। নোট : (ক) মুঁতাধিলা মতবাদের অন্যতম গুরু আবু আলী আল-জুব্বায়ীর মতে, হাদীছ ছহীহ হওয়ার জন্য আযীয হওয়া শর্ত। তথা প্রতি স্তরে নিম্ন পক্ষে দুইজন রাবী থাকা যরূরী। এই মূলনীতির মাধ্যমেই খবারে আহাদকে অস্বীকার করার যাত্রা শুরু হয়। এটি একটি ভ্রান্ত মূলনীতি । হাদীছ ছহীহ হওয়ার জন্য সংখ্যা কোন মানদণ্ড নয়; রাবীদের ন্যায়পরায়ণতাই হল মূল মানদণ্ড। (খ) ইবনু হিব্বান (রহঃ) মু'তাধিলাদের প্রতিবাদে মন্তব্য করেন, “হাদীছের ভাণ্তারে আযীয হাদীছের কোন অস্তিত্বই নেই” ৷ হাফেয ইবনু হাজার (রহঃ) তার এই কথাকে খণ্ডন করে আযীয হাদীছের উদাহরণ পেশ করেছেন। উদাহরণ : আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেছেন, ৯35 2315 ১54] ES OK ৬৯৫১৭ ৬০৯ ৭ ৯১৪ ০০৪ GHGS অর্থাৎ “সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ রয়েছে । ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকটে তার পিতা-মাতা ও সন্তানের চেয়ে ভালবাসার পাত্র হই’ ।১৯ আযীয হাদীছের গ্রস্থাবলী : আযীয হাদীছকে জমা করে আলাদাভাবে কোন কিতাব মুহাদ্দিছগণের পক্ষ থেকে পাওয়া যায় না। এটা মূলত আযীয হাদীছের দুষ্প্রাপ্যতার কারণে । ‘গরীব’ (-8১৯/)-এর পরিচয় : শাব্দিক অর্থ অপরিচিত। পারিভাষিক অর্থে, যে হাদীছের সানাদে কোন এক স্তরের রাবী মাত্র একজন সেই হাদীছকে গরীব বলা হয়। ‘গরীব’ হাদীছের ব্যাখ্যা : গরীব হওয়ার জন্য হাদীছের সকল স্তরে একজন রাবী হওয়া শর্ত নয়। বরং সকল স্তরে যদি বহু সংখ্যক রাবী হয় কিন্তু কোন এক স্তরে একজন রাবী হয়, তাহলেই তা গরীব বলে গণ্য হবে । আযীয হাদীছের ক্ষেত্রেও অনুরূপ । কোন এক স্তরে দুইজন রাবী থাকলেই তা আযীয বলে গণ্য হবে, যদিও অন্য স্তরে শত রাবী থাকে। ১৯. ছহীহ বুখারী হা/১৪ ।

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।