মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ছোট্ট ক্রটিও টের পেয়ে যান। এই গোপন ক্রটিকে বলে ‘ইল্লাত’। কোন হাদীছে ইল্লাত থাকলে মুহাদ্দিছগণ সেই হাদীছকে ছহীহ বলা থেকে বিরত থাকেন। সুতরাং রাবী মযবৃত হওয়ার পরেও যদি রাবীর পক্ষ থেকে কোন ত্রুটির আশংকা থাকে, তাহলে মুহান্দিছগণ অবশ্যই তা ধরতে পারবেন । অতএব মুহাদ্দিছগণ সর্বসম্মতিক্রমে যে হাদীছকে ছহীহ বলে থাকেন, সে হাদীছ রাসূল (ছাঃ)-এর কথা হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকা উচিত নয় । যদি থাকে, তাহলে তো হাদীছ শাস্ত্ৰ রক্ষার দুয়ার বন্ধ হয়ে যাবে। তাইতো সুফিয়ান ইবনু উয়াইনা (রহঃ) বলেন, .৬০১৭৭। ও 2 সি | 255 অর্থাৎ ‘হাদীছে মিথ্যারোপ করে এমন কারো গোপনীয়তা মহান আল্লাহ রক্ষা করেন না। অর্থাৎ মুহাদ্দিছগণের নিকট তা ধরা পড়েই’ ।১৬ আল্লাহু আকবার! মহান আল্লাহ গোপন রাখবেনইবা কেমন করে? তিনিই তো সেই সত্তা, যিনি রাসূল (ছাঃ)-এর হাদীছ সংরক্ষণের ওয়াদা করেছেন । আল-হামদুলিল্লাহ! মহান আল্লাহ তার এই ওয়াদা মুহাদ্দিছগণের দ্বারা পূরণ করেছেন । তাইতো তারাই এবং যুগের পর যুগ যারা তাদের অনুসরণ করে তারাই এই উম্মাতের মুক্তিপ্রাপ্ত জামা'আত, যাদের সৰ্ম্পকে রাসূল (ছাঃ) বলেছেন, এ ১ম এ ০৪ HS Ca ALY Gl ke AL এ ৬34৮0 এ “কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি জামা“আত হকের উপর টিকে থাকবে । কোন ষড়যন্ত্রকারী তাদের কোন ক্ষতি করতে পারবে না”।১৭ আহ! সেদিন কতই না গর্বের দিন হবে!! যেদিন মুহাদ্দিছগণ রাসূল (ছাঃ)-এর সাথে থাকবেন । যারা রাসূলকে না দেখেও নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার হাদীছকে সংরক্ষণ করেছেন, ক্ষুধার্ত থেকে, জেলে গিয়ে, চাবুকের আঘাত সহ্য করে রাসূল (ছাঃ)-এর মুখ নিঃসৃত বাণীর প্রচার ও প্রসার বন্ধ করেনি, তারা যেদিন সেই না দেখা মহামানবের সাথে দেখা করবেন, সেই দিনটা কতই না আনন্দের দিন হবে! হে আল্লাহ! সেইদিন আমরা যারা মুহাদ্দিছগণকে ভালবাসি, তাদেরকে এবং মুহাদ্দিছগণকে তাদের একমাত্র ইমাম মুহাম্মাদ (ছাঃ)-এর সাথে থাকার তাওফীকৃ দান করুন-আমীন! ছুম্মা আমীন!! খবারে আহাদের প্রকারভেদ (43) ১৯২ ৯৮1): খবারে আহাদ তিন প্রকার । যথা : (১) মাশহুর (২) গরীব এবং (৩) আযীয । নিম্নে প্রকারগুলো সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করা হল : “মাশহুর' (১৬৫।)-এর পরিচয় : শাব্দিক অর্থে, যে হাদীছ মানুষের মাঝে প্রচলিত ও প্রসিদ্ধ, যদিও হাদীছটি জাল হয় তা মাশহুর বা প্রসিদ্ধ হাদীছ। পারিভাষিক অর্থে, যে হাদীছের সানাদের প্রতি স্তরে তিন বা ততোধিক রাবী থাকে, তাকে “মাশহ্‌র” হাদীছ বলে। উদাহরণ : “দেশপ্রেম ঈমানের অঙ্গ" ৷ অত্র হাদীছটি খুবই প্রসিদ্ধ । অথচ হাদীছটি জাল ও ভিত্তিহীন ।১৮ ১৬. মুহাম্মাদ খালাফ সালামা, লিসানুল মুহাদ্দিছীন ৩/১৪২ পৃঃ; জালালুদ্দীন আব্দুর রহমান ইবনু আবুবকর আস-সুযুত্ী (৮৪৯-৯১১ হিঃ), তাহযীরুল খাওয়াছ মিন আকা-যীবিল কাছাছ (বৈরূত : মাকতাবাতুল ইসলামী, ১৩৯৪-১৯৭৪), পৃঃ ১৩১। ১৭. ছহীহ মুসলিম হা/৫০১৯। ১৮. 959) 95 ০51 £2 ই মাম নাছিরুদ্দীন আলবানী, সিলসিলাতুল আহাদিসিয যঈফাহ (রিয়া : দারিল মা'আরিফ, ১৯৯২ ইং) হা/৩৬।

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।