Contents অর্থাৎ “যারা নিশ্চিত বিশ্বাস করে যে, তারা একদিন তাদের প্রতিপালকের সাথে মিলিত হবে এবং তারা তারই নিকটে ফিরে যাবে’ (বাক্বারাহ ২/৪৬) অত্র আয়াতে মহান আল্লাহ নিশ্চিত বিশ্বাসের ক্ষেত্রে “ ০৮যন’ শব্দ ব্যবহার করেছেন। সুতরাং বর্তমান হাদীছ অস্বীকারকারীগণ ‘ ০যন' শব্দের অপব্যবহার করার মাধ্যমে হাদীছ অস্বীকার করার যে চোরাগলি খুঁজেন, তার কারণ মূলত আরবী ভাষার ক্ষেত্রে অদক্ষতা । হাদীছের উপর মুহাদ্দিছগণ যে হুকুম আরোপ করেন তা নিশ্চিত হওয়ার পরই করেন। সুতরাং কিভাবে এটা সম্ভব যে, একটা বিষয়ে রাসূল (ছাঃ)-এর কথা নিশ্চিত হওয়ার পর মুহাদ্দিছগণ ‘ছহীহ’ হুকুম লাগাচ্ছেন আর আমি বলছি যে, এটা ধারণার ফায়দা দেয়। রাসূল (ছাঃ)-এর কথা নিশ্চিত হওয়ার পরেও কি করে তা ধারণার ফায়দা দিতে পারে! তাইতো হানাফী মাযহাবের অনেক বড় আলেম আল্লামা সারাখসী, আবুবকর আল-জাছ্ছাছ এবং ঈসা ইবনু আবান (রহঃ) বলেছেন, খবারে আহাদ জ্ঞানের ফায়দা দেয়। কিন্তু তারা নিশ্চিত জ্ঞান ও অন্তরে প্রশান্তিদায়ক জ্ঞানের মধ্যে পার্থক্য করেছেন । তাদের মতে মুতাওয়াতির নিশ্চিত জ্ঞানের ফায়দা দেয় । আর খবারে আহাদ “ইলমে তৃমানীনাহ' বা প্রশান্তিদায়ক জ্ঞান'-এর ফায়দা দেয় 1১৪ আর এটা কেনইবা হবে না, যেখানে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ হুকুম-আহকাম তো খবারে আহাদের উপরই ভিত্তিশীল। যেমন- দাদীর জন্য মৃতের সম্পত্তিতে এক ষ্ঠাংশ নির্ধারণ করা । শুধু হুকুম-আহকাম নয়, আঝ্বীদাগত প্রশ্ন, পরকালে মহান আল্লাহ্র দর্শন । এমনও খবারে আহাদ রয়েছে, যার দ্বারা সকল মাযহাবের আলেমগণ কুরআনের (বাকারাহ ২/১৮০)। অন্যদিকে উত্তরাধিকারীদের জন্য নির্ধারিত অংশ কুরআনে অবতীর্ণ হলে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, SSN 9148 ২৯ এও ৫২ ৮০০1 ও । ও] “নিশ্চয় মহান আল্লাহ সকল হকৃদারের হক নির্ধারণ করেছেন । অতএব সাবধান! উত্তরাধিকারীদের জন্য কোন অছিয়ত নেই’ ।১৫ রাসূল (ছাঃ)-এর এই খবারে আহাদ হাদীছ দিয়ে সকল মাযহাবের আলেমগণ অছিয়তের আয়াতকে মানসুখ বলেছেন। সুতরাং একথা দিনের আলোর ন্যায় স্পষ্ট যে, খবারে আহাদ ধারণা প্রসূত হতেই পারে না। একটি সংশয় ও তার জবাব : অভিযোগকারীদের প্রশ্ন হল, রাবী যতই মযবৃত হোক সে কি ভুল করতে পারে না? একজন সত্যবাদী কি সবসময় সত্য বলে? সে কি মিথ্যা বলতে পারে না? সুতরাং শুধু রাবীদের সত্য-মিথ্যা যাচাই করে কিভাবে হাদীছের সত্য- মিথ্যা যাচাই করা যায়? জবাব : সত্যি বলতে কি, এই অভিযোগ যারা উত্থাপন করেন, তাদের মূলত ইলমে হাদীছের সাথে গভীর সম্পর্ক নেই ৷ যাদের ইলমে হাদীছের সাথে সম্পর্ক আছে, তারা এই অভিযোগ আনতেই পারেন না। কেননা শত শত হাদীছকে মুহাদ্দিছগণ যঈফ বলেছেন । অথচ সেই হাদীছগুলো বাহ্যিকভাবে ছহীহ, যার রাবী শক্তিশালী ও ন্যায়পরায়ণ এবং সানাদ বিচ্ছিন্নও নয়। তারপরেও মুহাদ্দিছগণ যঈফ বলেছেন। কেন? সেই হাদীছের মধ্যে গোপনক্রটি রয়েছে তাই। একজন স্বর্ণকার যেমন নিজের অভিজ্ঞতার বদৌলতে স্বর্ণ দেখলেই বলতে পারে নকল না আসল, তেমনি বিজ্ঞ মৃহাদ্দিছগণ হাদীছ দেখলেই ধরতে পারেন হাদীছের কোথায় ত্রুটি । আয়নার সামনে যেমন মুখ ধরলে মুখের একটা ছোট্ট দাগও বুঝা যায়, তেমনি ইমাম আহমাদ ও বুখারী (রহঃ) প্রমুখদের সামনে হাদীছ ধরলে তারা হাদীছের ১৪. উদ্ছুলুস সারাখসী (বৈরূত : দারুল কৃতুবুল ইলমিইয়্যাহ, ১৯৯৩ খ্রীঃ) ১/২৯২ পৃঃ; উচ্ভুলুল বাযযাবী ১/১৫৮ পৃঃ । ১৫. ইবনু মাজাহ হা/২৭১৪; শায়খ আলবানী, ইরওয়াউল গালীল হা/১৬৩৫, সনদ ছহীহ ।
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।