মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents উচুলে হাদীছে বা মুছতৃলাহুল হাদীছের প্রায় সকল আলোচনা ও হুকুম-আহকাম খবারে আহাদের উপর ভিত্তি করে হয়ে থাকে। “খবারে আহাদ'-এর পরিচয় : যে হাদীছকে এক বা একাধিক রাবী বর্ণনা করে, কিন্তু তা মুতাওয়াতিরের সীমা পর্যন্ত পৌছে না, সেই হাদীছকে “খবারে আহাদ’ বলা হয়। “বারে আহাদ'-এর হুকুম : খবারে আহাদ যদি ছহীহ হয়, তাহলে তা ইলম বা জ্ঞানের ফায়দা দিবে । হুকুম-এর ব্যাখ্যা : (কে) যে খবারে আহাদ বুখারী-মুসলিমের হাদীছ এবং তার ছহীহ হওয়ার ব্যাপারে কোন মুহাদ্দিছের দ্বিমত নেই। (খ) যে খবারে আহাদের রাবীগণ ইমাম শাফেঈ, ইমাম মালেক (রহঃ) প্রমুখের মত হাফেযে হাদীছ। (গ) যে খবারে আহাদ মুস্তাফীয বা মাশহুর এবং তার ছহীহ হওয়ার ব্যাপারে কোন মুহাদ্দিছের কোন দ্বিমত নেই। উপরের তিন প্রকারের খবারে আহাদের হাদীছ দ্বারা অর্জিত জ্ঞান মুতাওয়াতির হাদীছের মত ইলমে ইয়াক্বীন বা নিশ্চিত জ্ঞানের ফায়দা দেয়। তবে মূল মুতাওয়াতির হাদীছের সাথে দ্বন্দ হলে মূল মুতাওয়াতির হাদীছই প্রাধান্য পাবে । যেমন- (১) যে খবারে আহাদ উপরের তিন প্রকারের মধ্যে পড়ে না, কিন্তু সন্দেহাতীতভাবে এর সানাদ ছহীহ বা হাসান । (২) যে খবারে আহাদের ছহীহ ও যঈফ হওয়া নিয়ে মুহাদ্দিছগণের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু সঠিক মন্তব্য অনুযায়ী সানাদ ছহীহ। এই দুই প্রকার খবারে আহাদ শুধু জ্ঞানের ফায়দা দিবে । অর্থাৎ মুতাওয়াতির দিবে নিশ্চিত জ্ঞানের ফায়দা আর এই দুই প্রকার দিবে শুধু জ্ঞানের ফায়দা । এককথায় মুতাওয়াতিরের চেয়ে নিম্ুস্তরের জ্ঞানের ফায়দা দিবে । উল্লেখ্য, খবারে আহাদ নিশ্চিতভাবে যঈফ অথবা যঈফ হওয়া নিয়ে ইখতিলাফ রয়েছে। কিন্তু যদি সঠিক মন্তব্য অনুযায়ী যঈফ হয়, তাহলে তা যন্‌ বা ধারণার ফায়দা দিবে । নোট : মুতাকাল্লিমীন বা যুক্তিবিদগণের নিকটে খবারে আহাদ ধারণার ফায়দা দেয়। তাদের দ্বারা প্রভাবিত হয়ে অনেক উদ্ভালবিদগণও একই কথা বলেছেন । তাদের মতে, মুহাদিছগণের নিকটে সকল খবারে আহাদ নিশ্চিত জ্ঞানের ফায়দা দেয়। এই কারণে তারা মুহাদ্দিছগণকে ফকীহ মনে করেন না । কিন্তু বাস্তবতা হল, মুহাদ্দিছগণই হাদীছের উপর সবচেয়ে বেশী অভিজ্ঞ। হাদীছ সম্পর্কে তাদের বিশ্লেষণ হয় সবচেয়ে সুক্ষ ও নির্ভরযোগ্য । যুক্তিবিদগণ মুহাদ্দিছগণ সম্পর্কে যে মন্তব্য করে থাকেন, তা অপবাদ বৈ কিছুই নয় । মুহাদ্দিছগণ ‘আম’ বা ব্যাপকভাবে সকল সানাদের উপর নির্ভর করে । ছহীহ খাবারে আহাদ এক রকম ফায়দা দিবে । মুত্তাফাক আলাইহ খবারে আহাদ আরেক রকম ফায়দা দিবে । যঈফ খবারে আহাদ অন্য রকম ফায়দা দিবে । সুতরাং খবারে আহাদ সরাসরি ধারণার ফায়দা দেয়- এই কথা বলার মাধ্যমে যুক্তিবিদগণ নিজেদের নিরু্ধিতারই পরিচয় দিয়েছেন । উল্লেখ্য যে, অনেক উচ্ছুলবিদও খবারে আহাদ ০০- বা ধারণার ফায়দা দেয় বলে মন্তব্য করেছেন। কিন্তু তাদের এই ০)০- বা ধারণা দ্বারা ‘ধারণা’ উদ্দেশ্য নয়। বরং জ্ঞানই উদ্দেশ্য । কেননা তারা এ বিষয়ে একমত যে, খবারে আহাদের প্রতি আমল করা ওয়াজিব । তাহলে একটা ধারণা প্রসূত বিষয়ের উপর আমল করা কিভাবে ওয়াজিব হতে পারে । অন্যদিকে আরবী ভাষায় ‘৬১৮ যন’ শব্দটি নিশ্চিত জ্ঞানের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে । স্বয়ং মহান আল্লাহ * ০৮যন’ শব্দটিকে নিশ্চিত জ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করেছেন । যেমন মহান আল্লাহ বলেন, .09৯৯10 4 ৮89 849 9895 AE 0985 Call

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।