Contents অর্থাৎ “যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে তার থাকার জায়গা জাহান্নাম’ ।১২ স্নেহের শিক্ষার্থীরা! এই হাদীছটি সত্তরের অধিক ছাহাবী হুবহু এই একই শব্দে বর্ণনা করেছেন। এই হাদীছটি মুতাওয়াতির হওয়ার ব্যাপারে সকল মুহাদ্দিছ একমত পোষণ করেছেন। (২) অর্থগতভাবে মুতাওয়াতির (১৭ ১:14) : যে হাদীছের মুলভাবটা অনেক হাদীছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ণিত হয়েছে, সেই হাদীছকে “মুতাওয়াতিরে মা‘নাবী’ বা অর্থগতভাবে মুতাওয়াতির বলা হয় । উদাহরণ : রাসূলুল্লাহ (ছাঃ)-এর মুঁজিযা ৷ “রাসূলুল্লাহ (ছাঃ)-এর মুঁজিযা ছিল’ এই মর্মে সরাসরি কোন হাদীছ মুতাওয়াতির ভাবে বর্ণিত হয়নি । কিন্তু বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূল (ছাঃ) থেকে যত মুঁজিযার প্রমাণ পাওয়া যায়, তার সমষ্টি মুতাওয়াতির পর্যায়ে পৌছে যায়। সুতরাং রাসূল (ছাঃ)-এর মুঁজিযা ছিল এটা মুতাওয়তিরে মাঁনাবী। মুতাওয়াতিরের নির্ধারিত সংখ্যা : অনেকেই মুতাওয়াতির হাদীছের মানদণ্ড হিসাবে কিছু সংখ্যা নির্ধারণ করেছেন । কেউ যেনার সাক্ষীকে সামনে রেখে প্রতি স্তরে ৪ জন রাবীর কথা বলেছেন । কেউ মুসা (আঃ)-এর সত্তর জনকে সাথে নিয়ে তুর পাহাড়ে যাওয়ার ঘটনাকে সামনে রেখে সত্তরকে মানদগুরূপে নির্ধারণ করেছেন । মুতাওয়াতির হাদীছ নির্ণয়ের ক্ষেত্রে এই জাতীয় মানদপ্ডের কোন গুরুত্ব নেই। বরং মুহাদ্দিছগণ তাদের বিশেষ যোগ্যতা বলে রাবীর সংখ্যাধিক্য দেখে মুতাওয়াতির হাদীছ নির্ণয় করবেন। মুতাওয়াতির হাদীছের হুকুম : মুতাওয়াতির হাদীছের মাধ্যমে যে ইলম হাছিল হয়, তা ইলমে যররী বা ইলমে ইয়াক্টীনী। যা সকল স্তরের মানুষ অর্জন করতে পারে । নোট : ‘ইলমে যরূরী' একটি মানতিকী১৩ পরিভাষা ৷ মানুষ যে বিষয়ে কোনরূপ চিন্তা ও গবেষণা ছাড়াই জানতে পারে, তাকে ইলমে যররী বলা হয়। যেমন- মানুষ কোনরূপ চিন্তা ও গবেষণা ছাড়াই আগুন ও পানিকে চিনতে পারে। সুতরাং আগুন ও পানির জ্ঞান যরূরী ও বাদীহী জ্ঞান। অনুরূপ মুতাওয়াতির হাদীছের সানাদের বিষয়ে কোনরূপ চিন্তা ও গবেষণা করার প্রয়োজন হয় না। কোন হাদীছ মুতাওয়াতির পর্যায়ে পৌছা মাত্রই সেটা যে রাসূল (ছাঃ)-এর কথা তা কোনরূপ দ্বিধা ছাড়াই জানা যায়। মুতাওয়াতির হাদীছের সংকলন : সালাফে ছালেহীন মুতাওয়াতির হাদীছ সংকলন করে কয়েকটি বই লিখেছেন। তন্মধ্যে অন্যতম হচ্ছে, অল্লামা জালালুদ্দীন সুযৃত্ী প্রণীত- “আল-আযহার আল-মুতানা-ছিরাহ ফিল আহাদীছিল মুতাওয়াতিরাহ' ১১8-এ| )৯ 5) (51 sal SSN ভষঠ। € খবারে আহাদ (১১1 ৯৪): ১২. ছহীহ বুখারী হা/ ১২৯১। ১৩. সাধারণ অর্থে যুক্তিবিদ্যাকে “ইলমুল মানতিক' বলা যেতে পারে । ইলমুল মানতিকের চর্চা এখন উঠে গেলেও অতীতের ওলামায়ে কেরামের বইগুলোতে ইলমুল মানতিকের পরিভাষা সমূহের ব্যাপক ব্যবহার পাওয়া যায়। তাই অতীতের বইগুলোর লেখার পাঠোদ্ধার করতে গেলে মানতিকের পরিভাষা জানার প্রয়োজন রয়েছে।
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।