মুছত্বলাহুল হাদীছ
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents তৃতীয় অধ্যায় : হাদীছের প্রকারভেদ ১৯) all 2 EAL) al প্রথম পরিচ্ছেদ (3১1 ০০) হাদীছের রাবীর সংখ্যার দিক বিবেচনায় হাদীছের প্রকারভেদ (819০1 ১২০ ১৩:৪৬ ১৯৯৭ ০১) আমাদের নিকটে হাদীছ কতজনের মাধ্যমে পৌছল, এর উপর ভিত্তি করে মুহাদ্দিছগণ হাদীছকে দুইভাগে ভাগ করে থাকেন । যথা : (১) খবারে মুতাওয়াতির । (২) খবারে আহাদ । নিচে প্রত্যেক প্রকারের বিস্তারিত বিবরণ পেশ করা হল : ক খবারে মুতাওয়াতির (১4124 ০৯৯4): ‘খবারে মুতাওয়াতির'-এর পরিচয় : যদি কোন হাদীছ আমাদের নিকটে অগণিত রাবীর মাধ্যমে পৌছে, তাহলে তাকে “মুতাওয়াতির* হাদীছ বলা হয়। আরবীতে প্রদত্ত সংজ্ঞাগুলোর অনুবাদ করলে দাড়ায়, “যে হাদীছের বর্ণনাকারী প্রতি যুগে এত বেশী যে, মানুষের স্বভাবজাত সত্তা এত লোকের একসাথে মিথ্যা বলাকে অসম্ভব মনে করে, সেই হাদীছকে “খবারে মুতাওয়াতির' বলে'। হাদীছ মুতাওয়াতির হওয়ার শর্তাবলী : মুহাদ্দিছগণ হাদীছ মুতাওয়াতির হওয়ার কিছু শর্ত নির্ধারণ করে থাকেন । যেমন- (ক) রিওয়ায়াতটি বিপুল সংখ্যক রাবী কর্তৃক বর্ণিত হওয়া । (খ) প্রথম থেকে শেষ পর্যন্ত সানাদের সকল স্তরে এই সংখ্যাধিক্যতা বিদ্যমান থাকা । (গ) রাবীগণের মিথ্যা বর্ণনার বিষয়ে একমত হওয়া স্বভাবত অসম্ভব মনে হওয়া । (ঘ) রিওয়ায়াতটি ইন্দ্রিয় নির্ভর হওয়া । যেমন- “আমরা শুনেছি’, “আমরা দেখেছি’ ইত্যাদি শব্দ দ্বারা বর্ণিত হওয়া । অর্থাৎ ছাহাবী হাদীছ বর্ণনার সময় ‘রাসূল (ছাঃ) বলেছেন’ এই জাতীয় শব্দ ব্যবহার করবেন না। যে হাদীছে এই রকম শব্দ রয়েছে, সে হাদীছ মুতাওয়াতির হিসাবে গণ্য হবে না। বরং ছাহাবী বলবেন, “আমি রাসূল ছোঃ)-কে বলতে শুনেছি’ বা ‘আমি রাসূল (ছাঃ)-কে করতে দেখেছি’, তখন মুতাওয়াতির বলে গণ্য হবে । মুতাওয়াতির হাদীছের প্রকারভেদ : মুতাওয়াতির হাদীছ দুই প্রকার ৷ যথা : (১) শব্দগত (২) অর্থগত । (১) শব্দগত মুতাওয়াতির (৮৮৬1 ১:1৩): যে হাদীছের শব্দ ও ভাব একইরূপে সকল যুগে বহু সংখ্যক রাবী কর্তৃক বর্ণিত হয়েছে, তাকে “মুতাওয়াতিরে লাফযী' বা শব্দগত মুতাওয়াতির বলা হয়। উদাহরণ : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, | 05855 সিট sis Ge CK ৬

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।