Contents হুকুম : মুখাযরামগণ উঁচু পর্যায়ের তাবেঈ হিসাবে গণ্য হবেন। ছাহাবী হিসাবে গণ্য হবেন না । যদিও তীরা রাসূল (ছাঃ)-এর জীবদ্দশায় ঈমান আনয়ন করে থাকেন। মুখাযরামগণের সংখ্যা : ইমাম মুসলিমের হিসাব অনুযায়ী মুখাযরাম রাবীগণের সংখ্যা বিশের অধিক । ইমাম মুগলতৃঈ-এর হিসাব অনুযায়ী মুখাযরাম রাবীগণের সংখ্যা প্রায় ১০০ জন। নোট : আমর ইবনু ‘আছ (রাঃ) ছাহাবীগণের একজন ৷ কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, তিনি যার হাতে ইসলাম গ্রহণ করেছেন, তিনি ছাহাবী ছিলেন না; বরং তাবেঈ বা মুখাযরাম ছিলেন। আর তিনি হচ্ছেন বাদশাহ নাজাশী । বাদশাহ নাজাশীর মুসলিম হওয়ার ব্যাপারে হাফেয ইবনু হাজার আসকৃালানী (রহঃ) তার “ইছাবা" গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন ।১১ মুখাযরামগণের জীবনী সংক্রান্ত কিতাব : বুরহান হালাবী প্রণীত “তাযকিরাতু-তুলিৰ আল-মু'আল্লিম বিমান ইউকলু ইন্নাহু মুখাযরাম’ ৫০১০ 4] 0 ০৪ ০৮] 0] 55১5) -এটি মুখাযরামগণের জীবনী বিষয়ের একটি অন্যতম কিতাব। মুসনাদ (১১) : উচুলে হাদীছের দৃষ্টিতে মুসনাদের সংজ্ঞা তিনটি । যথা- (ক) মুসনিদ : নুন বর্ণে জের দিয়ে । প্রত্যেক হাদীছ বর্ণনাকারীকে মুসনিদ বলা হয়। (খ) মুসনাদ : ছাহাবায়ে কেরাম (রাঃ)-এর নামের উপর ভিত্তি করে যে গ্রন্থ সাজানো হয়, তাকে মুসনাদ বলা হয়। (গ) মুসনাদ : হাদীছের সানাদকে মুসনাদ বলা হয়। এমতবস্থায় মুসনাদের মীমকে মাসদারের মীম ধরা হবে। মুহাদ্দিছ (-১২১1)-এর পরিচয় : যিনি হাদীছের সানাদ ও মাতন নিয়ে গবেষণা করেন । অধিকাংশ রিওয়ায়াত ও রাবী সম্পর্কে তার জ্ঞান থাকে, তাকে “মুহাদ্দিছ' বলা হয়। হাফেয (-।)-এর পরিচয় : হাফেয প্রায় মুহাদ্দিছের মতই । তবে হাদীছ শাস্ত্রে হাফেযের জ্ঞান এতই বেশী যে, তার জ্ঞানের বাইরে থাকা রাবী ও হাদীছের সংখ্যা অতি অল্প সংখ্যক হয়। ফুকাহায়ে সার্ব‘আ বা সাতজন শ্রেষ্ঠ ফকীহ : ইসলামী বই-পুস্তকে ফুকাহায়ে সাব'আ পরিভাষাটি অনেক ব্যবহৃত হয়ে থাকে । ফুকাহায়ে সাব'আ দ্বারা উদ্দেশ্য সাতজন শ্রেষ্ঠ ফকীহ তাবেঈ । যেমন- ১. সাঈদ ইবনু মুসাইয়্যিব (রহঃ)। ২. আবুবকর (রাঃ)-এর পৌত্র কাসিম ইবনু মুহাম্মাদ (রহঃ)। ৩. যুবায়র ইবনু আওয়াম (রাঃ)-এর ছেলে উরওয়া রেহঃ)। ৪. অহি লেখক যায়দ ইবনু ছাবিত (রাঃ)-এর ছেলে খারিজা (রহঃ) । ৫. আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ)-এর ছেলে সালিম (রহঃ)। ৬. ওবাইদুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উতবা ইবনু মাসউদ (রহঃ)। ১১. হাফেয ইবনু হাজার আসকালানী, আল-ইছাবা ফী তাময়িযিছ-ছাহাবা (বৈরূত : দারূল জীল, ১৪১২ হিঃ) ১/২০৫ পৃঃ ।
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।