Contents দ্বিতীয় অধ্যায় (০১54) ০০৮৭) (44৮৫0 call L223) $ সানাদ ও মাতন (০:০1 )) : “সানাদ'-এর পরিচয় : ছাদ পর্যন্ত পৌছার জন্য যেমন সিঁড়ি লাগে, তেমনি রাসূল (ছাঃ)-এর হাদীছ পর্যন্ত পৌছার জন্য মানব সিঁড়ি লাগে । মানুষের এই সিঁড়িকেই মূলত “সানাদ" বলা হয়। উদাহরণ : মনে কর! আমাকে আব্দুর রহমান নামের একজন এসে বলল, “আপনি কি জানেন, আজ কাশিমপুর গ্রামের মাহমুদ মদীনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে’? । আমি বললাম, “তুমি কিভাবে জানলে’? সে বলল, “আমাকে আল-আমীন বলেছে । তাকে নাকি মাহমূদের পাশের বাড়ীওয়ালা যুবায়ের বলেছে’ । স্নেহের ছাত্ররা! এই যে সংবাদটা আব্দুর রহমান, আল-আমীন ও যুবায়ের নামের তিনজন ব্যক্তির মাধ্যমে আমার নিকট পৌছল, এই তিনজন ব্যক্তির সমষ্টিকেই “সানাদ' বলা হয়। “মাতন'-এর পরিচয় : মানব সিঁড়ির উপর ভিত্তি করে আমরা যে সংবাদ পাই, তাকেই “মাতন? বা মূল টেক্সট বলে। যেমন উপরিউক্ত উদাহরণে “কাশিমপুর গ্রামের মাহমুদ মদীনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে এই অংশটুকু মাতন । সারর্মম : ইমাম বুখারী ও ইমাম মুসলিম (রহঃ) সহ হাদীছের সংকলকগণের নিকটে হাদীছটা যে সমস্ত ব্যক্তিদের মাধ্যমে পৌছেছে, তাদের সমষ্টিকে “সানাদ' বলে এবং তাদের প্রত্যেককে আলাদাভাবে রিজালুল হাদীছ বা হাদীছের রাবী বলা হয়। আর যে হাদীছটি পৌছেছে সেটিই ‘মাতন’ | এককথায় “সানাদ' যেখানে শেষ হয়, সেখান থেকে “মাতন' শুরু হয়। $ সানাদের প্রকারভেদ (১০ ৮4) : সানাদ মূলত দুই প্রকার । যথা- (১) আলী বা উঁচু সনদ এবং (২) নাযিল বা নীচু সনদ। নিম্নে আলোচনা করা হল: আলী বা উচু সনদের পরিচয় : যে সানাদে রাসূল (ছাঃ) ও রাবীর মাঝের স্তর কম সে সানাদকে আলী বা উঁচু সানাদ বলা হয়। নাযিল বা নীচু সনদের পরিচয় : যে সানাদে রাসূল (ছাঃ) ও রাবীর মাঝের স্তর বেশী সে সানাদকে নাযিল বা নীচু সানাদ বলা হয়। উপকারিতা :
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।