Contents লিখছেন, তখন তিনি ভাবলেন, বাড়ীর মালিকই ভাল জানে তার বাড়ীতে কি আছে । সুতরাং তার বইয়ের ব্যাখ্যা তার চেয়ে ভাল কেউ বুঝতে পারবে না । তাই তিনি ছাত্রদের প্রয়োজন অনুযায়ী নিজেই নিজের লিখিত বইয়ের ব্যাখ্যা লিখলেন । নাম দিলেন “নুযহাতুন নাযার' ৷ তার এই ‘নুযহাতুন নাহার: গ্রন্থটি বর্তমানে প্রাথমিক পর্যায়ের উচ্ছুলে হাদীছের বই হিসাবে প্রতিটি প্রতিষ্ঠানে পড়ানো হয়। সত্যিকার হাদীছের ছাত্রগণ পুরো বইকে মুখস্থ করে থাকেন। উল্লেখ্য যে, পরবর্তীতে হাফেয ইবনু হাজার আসক্বালানী (রহঃ)-এর উক্ত বই ও তার ব্যাখ্যার উপর অনেক কাজ হয়েছে। যেমন মোল্লা আলী কারী হানাফী (রহঃ) “নুখবাতুল ফিকারে+র ব্যাখ্যা লিখেছেন ৷ অনেকেই টীকা লিখেছেন। অনেকেই কবিতা আকারে সাজিয়েছেন । উল্লেখ্য যে, হাফেয (রহঃ)-এর মূল গ্রন্থটি ও তার ব্যাখ্যা উভয়রই বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। (দুই) আল-মানযূমা আল-বায়কৃনিয়্যাহ (53:58: 4598: ইমাম বায়কুনীর কবিতা আকারে লিখিত মুছতৃলাহুল হাদীছের এই বইটি আরব ছাত্রদের নিকটে খুব প্রিয় । তারা তাদের উছুলে হাদীছের উপর শিক্ষা এই কবিতা মুখস্থ করার মাধ্যমেই শুরু করে থাকে । এই বইটিও মুহাদ্দিছগণের মাঝে এতটা প্রসিদ্ধ পায় যে, বহু আলেম-ওলামা এর ব্যাখ্যা লিখেছেন। তন্ধ্যে শায়খ ছালেহ আল-উছায়মীন ও ইমাম যারকানীর লেখা ব্যাখ্যা অন্যতম । অত্র কবিতার ব্যাখ্যার অনুবাদ বাংলা ভাষাতেও হয়েছে। শায়খ ছানাউল্লাহ নাযীর আহমাদের অনুবাদে ও শায়খ যাকারিয়ার সম্পাদনায় বইটি “ইসলাম হাউজ’ ওয়েবসাইটে পাওয়া যায় । (তিন) কৃওয়া*ইদ ফী উলৃমিল হাদীছ (24451 ৪36 2৪ ১5138) : মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)-এর দিক-নির্দেশনায় জাঁফর আহমাদ থানভী অত্র বইটি লেখেন। বইটি মূলত থানভী প্রণীত বিখ্যাত বই “ঈলাউছ সুনানে'র ভূমিকা । উছুলে হাদীছের বই হিসাবে বইটিকে চমৎকারই বলা চলে, কিন্তু বইটিতে নির্দিষ্ট মাযহাবপ্রীতির কারণে জমহুর মৃহাদ্দিছগণের অনেক উচ্ছুল প্রাধান্য পায়নি । সেজন্য শায়খ যুবাইর আলী যাঈ বইটি সম্পর্কে বলেন, “বইটি মূলত কীওয়াঈদুদ দেওবান্দিয়ীন ফী উলুমিল হাদীছ’ । অর্থাৎ দেওবান্দীগণের মতানুযায়ী উছুলে হাদীছ। পাকিস্তানের শায়খ বদীউদ্দীন শাহ রাশেদী অত্র বইয়ে উল্লেখিত ত্রুটিযুক্ত মূলনীতিগুলোর পর্যালোচনা করে একটি চমতকার বই লিখেছেন। নাম দিয়েছেন 'নাকৃয কীওয়াঈদি উলুমিল হাদীছ' । এছাড়া মাওলানা থানভীর লিখিত ঈলাউচছু সুনানে তিনি যে সমস্ত ক্রটিযুক্ত মূলনীতির আলোকে হাদীছের বিশ্লেষণ পেশ করেছেন, তার উপরেও পাকিস্তানের শায়খ ইরশাদুল হক আছারী প্রণীত “ঈলাউছু সুনান ফিল মীযান' নামে একটি উপকারী ও খুব প্রয়োজনীয় বই রয়েছে। চোর) কৃওয়াইদুত তাহদীছ ও তাওজীহুন নাযর (44 43৯3:5 ৬১১৯ ১519) : উচ্ছুলে হাদীছের উপর লেখা এখন পর্যন্ত শ্রেষ্ঠ বই বলা চলে উপরের বই দু'টিকে। প্রথমটির লেখক সিরিয়ার জামালুদ্দীন কাসেমী এবং দ্বিতীয়টির লেখক শায়খ তাহের আল-জাযায়িরী | “তাওযীহুন নাযারে' শায়খ জাযায়েরী পুরো উচ্ছুলে হাদীছ শাস্ত্রকে জমা করেছেন। প্রতিটি মাসআলার উপর বিস্তর বাহাছ করেছেন। নিজস্ব তাহকীকৃও পেশ করেছেন । এই বইটি থেকে শুধুমাত্র মুহাদ্দিছগণ উপকার লাভ করতে পারেন । অন্যদিকে জামালুদ্দীন কাসেমী তার “কাওয়াঈদত তাহদীছে' সকল মাসআলাকে জমা করেছেন, কিন্তু চমৎকারভাবে সংক্ষিপ্ত করেছেন । সুন্দরভাবে অধ্যায় বিন্যাস করেছেন । ছাত্রদের জন্য বইটি অনেক উপকারী । (পাচ) তাইসীরু মুছত্লাহিল হাদীছ (২১ ০৯:০১ ১০52) :
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।